Sobar Desh | সবার দেশ মুহাম্মদ নূরুল ইসলাম, প্যারিস (ফ্রান্স)

প্রকাশিত: ০০:১৩, ২৯ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:১৪, ২৯ এপ্রিল ২০২৬

প্যারিসে এমআইবি টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্যারিসে এমআইবি টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: সংগৃহীত

ইউরোপের জনপ্রিয় বাংলা মিডিয়া প্ল্যাটফর্ম এমআইবি টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) প্যারিসের উপকণ্ঠ পন্তাঁয় অবস্থিত হোটেল ক্যাম্পানিলের বলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি এবং কমিউনিটির সংবাদ পরিবেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা এ মিডিয়া হাউসের বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

এমআইবি টেলিভিশনের চেয়ারম্যান রিপন বড়ুয়ার সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব নিউজ ফয়সাল আহমেদ দ্বীপের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম, কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমদ চৌধুরী, আশরাফ ইসলাম, আলী শাহেদ, আসাদ আলম বেপারী, পর্তুগালের ব্যবসায়ী ফখরুল আলম, মোল্লা আব্দুর রহিম, বিএনপি নেতা এস এম মিল্টন সরকার, কৃষি উদ্যোক্তা আরিফ হোসেন রিগান, মিজানুর রহমান সরকার, বাংলাদেশ ফার্নিচারের চেয়ারম্যান সেলিম রেজা, এস এ ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান সাব্বির আহমেদ, চট্টলা ট্রেডিংয়ের চেয়ারম্যান টিটু বড়ুয়া, আরিফ হোসেন, নজরুল ইসলাম চৌধুরী, রিয়াদ হোসেন, আসাদ রেজা, খুলনা সমিতির সদস্য হাবিবুর রহমান হাবিব এবং বিকশিত নারী সংঘের সভাপতি তৌফিকা শাহেদসহ আরও অনেকে।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। এরপর এমআইবি টেলিভিশনের গত ৮ বছরের পথচলা, অর্জন, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি কমিউনিটির খবর ও বাস্তব চিত্র তুলে ধরতে এমআইবি টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সমাজ, সংস্কৃতি, সাংবাদিকতা, ব্যবসা এবং কমিউনিটি উন্নয়নে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন—শাহ গ্রুপের সিইও এবং ফ্রান্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য ফাতেমা খাতুন, চট্টলা ট্রেডিংয়ের চেয়ারম্যান টিটু বড়ুয়া, এম এস ফুডের চেয়ারম্যান মোল্লা আব্দুর রহিম, পর্তুগালের ফরমুলা ডমিনান্ত এলডিএ’র চেয়ারম্যান ফখরুল আলম, বাংলাদেশ ফার্নিচারের চেয়ারম্যান সেলিম রেজা, এস এ ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান সাব্বির আহমেদ, সরকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম মিল্টন সরকার, জার্মানির উদ্যোক্তা ইঞ্জিনিয়ার সাইফুর চৌধুরী, আরিফ গ্লোবালের চেয়ারম্যান আরিফ হোসেন রিগান এবং সামাজিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্স।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব