Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৩, ১১ অক্টোবর ২০২৫

হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড পেলেন ৪ মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি

হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড পেলেন ৪ মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি
ছবি: সংগৃহীত

মানবসম্প্রীতি ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মালদ্বীপে আয়োজিত হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড ২০২৫-এ সম্মানিত হয়েছেন চারজন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি।

রাজধানী মালের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত ‘হিউম্যান হারমনি কনফারেন্স ও অ্যাওয়ার্ড ২০২৫’-এর বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এবার বাংলাদেশসহ আটটি দেশের মোট ৪০ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা হলেন:

  • কায়সার হামিদ হান্নান – এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সহসভাপতি।
  • মোহাম্মদ আলী – বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক সদস্য ও ডিবিসি নিউজ ও দৈনিক কালের কণ্ঠের মালয়েশিয়া প্রতিনিধি।
  • মো. সাহাবুদ্দিন – ব্যবসায়ী ক্যাটাগরিতে C.I.P।
  • মো. মোশাররফ হোসাইন – গ্লোবাল রিসোর্স এসডিএন বিএইচডির পরিচালক।

এছাড়া মডেল ও মিস স্টার্স ইউনিভার্স বিজয়ী অনন্যা আফরিনকেও বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের মৎস্য ও মহাসাগর সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ মুথালিব, যিনি বলেন, মানবসম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও বাণিজ্য এই পাঁচটি খাতই টেকসই উন্নয়নের মূল স্তম্ভ। এশীয় দেশগুলোর সম্মিলিত উদ্যোগে মানবতার বন্ধন আরও সুদৃঢ় করা জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী আহমেদ সাঈদ মুস্তাফা, নেপালের সাবেক পর্যটনমন্ত্রী আনন্দ প্রসাদ পোখারেল, মালদ্বীপের ক্রীড়া উপমন্ত্রী হোসাইন নিহাদ এবং ইসলামিক বিষয়ক উপমন্ত্রী আব্দুল জালিল ইসমাইল।

সভাপতিত্ব করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, যিনি বলেন, বিশ্ব শান্তি ও মানবসম্প্রীতির ওপর জোর দিয়ে আন্তর্জাতিক ব্যবসা ও পর্যটনকে আরও সমৃদ্ধ করতে এশিয়ার দেশগুলোর মধ্যে সহজ ভিসা নীতি প্রণয়নের সময় এসেছে।

অনুষ্ঠানে বক্তারা মানবসম্প্রীতি জোরদার করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ এবং আন্তর্জাতিক বাণিজ্যে অংশীদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পুরস্কারপ্রাপ্তরা জানান, এ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি তাদের জন্য গর্বের এবং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পেরে তারা সম্মানিত বোধ করছেন। তারা বলেন, ভবিষ্যতে মানবসম্প্রীতি ও উন্নয়ন খাতে আরও কাজ করার অনুপ্রেরণা যোগাবে এ স্বীকৃতি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন