Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৯, ২৭ জুলাই ২০২৫

দুই দিনে ২০৩ বাংলাদেশি ফিরিয়ে দিলো মালয়েশিয়া

দুই দিনে ২০৩ বাংলাদেশি ফিরিয়ে দিলো মালয়েশিয়া
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থ হওয়ায় গত দুই দিনে ২০৩ জন বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

২৫ জুলাই বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস) পরিচালিত বিশেষ অভিযানে ৪০০ জনেরও বেশি যাত্রীকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। এর মধ্যে ৯৯ জন বিদেশি নাগরিককে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানোদের মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয় এবং ৯ জন পাকিস্তানি নাগরিক ছিলেন।

একেপিএস জানায়, সন্দেহজনক ভ্রমণ উদ্দেশ্য, রেকর্ড এবং অভিবাসন সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এসব বিদেশিকে প্রবেশ করতে দেয়া হয়নি। আইনি প্রক্রিয়া অনুসারে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলা অভিযানে কেএলআইএ টার্মিনাল ১ মনিটরিং ইউনিট নেতৃত্ব দেয়, আর সহায়তা করে ইন্টিগ্রিটি ইউনিট। অভিযানে ব্যাকগ্রাউন্ড চেক, ভ্রমণ নথির যাচাইকরণ এবং ব্যক্তিগত সাক্ষাৎকার নেয়া হয়।

এর আগের দিন ২৪ জুলাই একই কারণে কেএলআইএ থেকে ১২৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠায় মালয়েশিয়া কর্তৃপক্ষ। এ নিয়ে দুই দিনে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা দাঁড়াল ২০৩ জন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য