Sobar Desh | সবার দেশ বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫২, ২৫ জুলাই ২০২৫

মালয়েশিয়া বিমানবন্দর হতে ফেরত ১২৩ বাংলাদেশি

মালয়েশিয়া বিমানবন্দর হতে ফেরত ১২৩ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও ২ থেকে ১২৩ জন বাংলাদেশিসহ মোট ১৯৮ জন বিদেশিকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। অভিবাসন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের ‘নট টু ল্যান্ড’ নীতির আওতায় নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)-এর মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে টার্মিনাল ১-এ ১২৮ জন এবং টার্মিনাল ২-এ ৭০ জনকে আটক করা হয়।

টার্মিনাল ১-এ আটক ১২৮ জনের মধ্যে ১২৩ জনই বাংলাদেশি। বাকি ৫ জনের মধ্যে রয়েছেন দুই পাকিস্তানি, দুই ইন্দোনেশিয়ান ও একজন সিরীয় নাগরিক। আর টার্মিনাল ২-এ আটক হওয়া ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দুজন ভিয়েতনামি নাগরিক।

মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ব্যক্তির পর্যাপ্ত ভ্রমণ তহবিল, আবাসন সংক্রান্ত কাগজপত্র বা স্পষ্ট ভ্রমণ উদ্দেশ্য ছিল না। ফলে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

দাতুক সেরি শুহাইলি আরও বলেন, মালয়েশিয়াকে ‘অবৈধ অভিবাসনের ট্রানজিট হাব’ হতে দেওয়া হবে না এবং এমন অভিযান নিয়মিত চালানো হবে।

এর আগে, গত ১১ জুলাই একই ধরনের অভিযানে ৯৬ জন বাংলাদেশিকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। তারা সবাই পর্যটক ভিসায় মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেছিলেন।

আন্তর্জাতিক ভ্রমণে অভিবাসন নীতিমালা মানতে ব্যর্থ হওয়ায় এভাবে ফেরত পাঠানোর সংখ্যা দিন দিন বাড়ছে, যা বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি বড় সংকেত।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য