Sobar Desh | সবার দেশ মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৪, ১০ জুন ২০২৬

মুন্সিগঞ্জে যান চলাচল ব্যাহত

কালবৈশাখীর তাণ্ডবে গাছ উপড়ে মহাসড়ক ব্লকেড

কালবৈশাখীর তাণ্ডবে গাছ উপড়ে মহাসড়ক ব্লকেড
ছবি: সংগৃহীত

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মুন্সিগঞ্জের গজারিয়া ও সিরাজদিখান উপজেলায় সড়কে গাছ উপড়ে পড়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কসহ গুরুত্বপূর্ণ একাধিক সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। এতে বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সড়ক পরিষ্কারের কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুন্সিগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গজারিয়া উপজেলার বাউশিয়া ও মানাবেরসহ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থানে ঝড়ের কারণে বড় বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যায়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

তিনি জানান, গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণ করে এবং অল্প সময়ের মধ্যেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে একই দিনে বিকেল ৪টার দিকে সিরাজদিখান উপজেলার রশুনিয়া এলাকায় একটি মালবোঝাই অটোরিকশার ওপর গাছ উপড়ে পড়ে। এতে সিরাজদিখান–নিমতলা সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

পরে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণ করে সড়কটি পুনরায় যান চলাচলের উপযোগী করে তোলে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি, তবে অটোরিকশার চালক অল্পের জন্য রক্ষা পান।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাদের ইউনিটগুলো সর্বদা প্রস্তুত রয়েছে এবং যেকোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেয়া হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ব্রাজিলের কাছে ক্ষমা চেয়ে জাপান কোচ বললেন ‘আর্জেন্টিনাই সেরা’
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ‘মামলার ব্যবসা’ করছেন: রুমিন ফারহানা
ভেনিজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৫৮৯
সমর্থকদের সঙ্গে ফুটবল খেললেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত
দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপির পাশে থাকবে এনসিপি
বিশ্বকাপের ডাগআউটেও আর্জেন্টিনার দাপট
ভারতের ট্যুরিস্ট ভিসায় নতুন নিয়ম
লক্ষ্মীপুরে জানাজা শেষে মা ও তিন মেয়ের লাশ নেয়া হলো কুমিল্লায়
চীনের নতুন অর্থনৈতিক করিডোর, চাপে পড়ছে ভারত?
এই মিন্নি সেই মিন্নি, রিফাত হত্যার সাত বছর
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
পাকিস্তানের আকাশসীমায় ঢুকে চাকরি খোয়ালেন এয়ার ইন্ডিয়ার পাইলট
১ টাকার দুর্নীতির প্রমাণ দিন, সংসদ থেকে ইস্তফা দেবো: সংসদে চ্যালেঞ্জ হাসনাত আবদুল্লাহর