Sobar Desh | সবার দেশ মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৭, ২৭ জুন ২০২৬

পদ্মাপাড়ে ফিফা বিশ্বকাপ উন্মাদনা

সমর্থকদের সঙ্গে ফুটবল খেললেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত 

সমর্থকদের সঙ্গে ফুটবল খেললেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত 
ছবি: সংগৃহীত

ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই মুন্সিগঞ্জের পদ্মাপাড়ে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি একটি প্রীতি ফুটবল ম্যাচেও অংশ নেন তিনি।

শুক্রবার (২৬ জুন) বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া পুরোনো ফেরিঘাট এলাকায় পৌঁছালে রাষ্ট্রদূতকে স্বাগত জানান মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

পরে আগে থেকেই সেখানে জড়ো হওয়া শত শত আর্জেন্টাইন সমর্থকের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এ সময় সমর্থকদের উচ্ছ্বাস, আর্জেন্টিনার পতাকা ও প্রিয় দলের জার্সিতে মুখর হয়ে ওঠে পুরো পদ্মাপাড় এলাকা।

শুভেচ্ছা বিনিময়ের পর রাষ্ট্রদূত স্থানীয়দের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। খেলায় তার সতীর্থ ছিলেন সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনও। রাষ্ট্রদূতকে মাঠে খেলতে দেখে উপস্থিত দর্শক ও সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

রাষ্ট্রদূতের এ সফরকে ঘিরে শিমুলিয়া পুরোনো ফেরিঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয় বাসিন্দা, ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা যেন এক টুকরো ফুটবল উৎসবে পরিণত হয়।

এর আগে, ফিফা বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম এবং বিশেষ করে আর্জেন্টিনা দলের প্রতি তাদের আবেগ ও সমর্থন বিশ্ববাসীর সামনে তুলে ধরার উদ্দেশ্যে নির্মাণাধীন একটি তথ্যচিত্রের শুটিং কার্যক্রম ও অগ্রগতি পরিদর্শন করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময়ও করেন।

বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি দীর্ঘদিনের সমর্থন ও ভালোবাসার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রদূতের এ সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা