Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ৩১ মার্চ ২০২৬

ঢামেকসহ ৫ মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ

ঢামেকসহ ৫ মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ
ফাইল ছবি

দেশের শীর্ষস্থানীয় পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)।

সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ-এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীনকে ঢাকা মেডিক্যাল কলেজ-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অন্যদিকে, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ-এর নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামান। এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ-এর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আঈনুল ইসলাম খান। তিনিও এর আগে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ছাড়া নোয়াখালী মেডিক্যাল কলেজ-এর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম।

মুগদা মেডিক্যাল কলেজ-এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেন।

একই প্রজ্ঞাপনে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ-এর উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অ্যানেস্থেসিওলজি বিভাগের অধ্যাপক ডা. রেহান উদ্দিন খানকে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী