Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৯, ২ এপ্রিল ২০২৬

আপডেট: ২১:১৯, ২ এপ্রিল ২০২৬

হাসপাতালে ভর্তি ৬৮৫—সংক্রমণ নিয়ে বাড়ছে উদ্বেগ

হামের উপসর্গে একদিনে ৪ মৃত্যু

হামের উপসর্গে একদিনে ৪ মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৮৫ জন রোগী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) অধিদফতরের পক্ষ থেকে প্রকাশিত তথ্যে জানানো হয়, হামের বিস্তার ঠেকাতে ইতোমধ্যে সমন্বিত পদক্ষেপ নেয়া হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, হামের রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে দেশের বিভিন্ন হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। আটটি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল, মাতুয়াইলের আইসিএমএইচ এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৮ মার্চ পর্যন্ত দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৬৭৮ জন। তবে সংশ্লিষ্ট হাসপাতালগুলোর তথ্যমতে, প্রকৃত আক্রান্তের সংখ্যা এর চেয়ে কয়েকগুণ বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকাদান, আক্রান্তদের আলাদা রাখা এবং দ্রুত চিকিৎসা গ্রহণই হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর উপায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার