Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৯, ৬ জুন ২০২৬

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা ১০১-এ উন্নীত হচ্ছে

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা ১০১-এ উন্নীত হচ্ছে
ছবি: সংগৃহীত

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। জনগণের দোরগোড়ায় উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গত বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে জারি করা এক অফিস আদেশে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশনা দেয়া হয়েছে। এতে স্বাক্ষর করেন অধিদফতরের প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী।

আদেশে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মাধ্যমে উপজেলা পর্যায়ে চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

বর্তমানে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সীমিত শয্যার কারণে রোগীদের ভোগান্তি পোহাতে হয়। নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়েই অধিকসংখ্যক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন। এতে জেলা সদর হাসপাতালগুলোর ওপর চাপও কমে আসবে বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে গণপূর্ত অধিদফতরসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি পরিদর্শন দল গঠন করা হবে। দলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করে অবকাঠামোগত সক্ষমতা, ভবনের অবস্থা, সম্প্রসারণের সুযোগ এবং অতিরিক্ত শয্যা স্থাপনের সম্ভাবনা যাচাই করবে।

এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) পরিদর্শন দলের সঙ্গে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, নথিপত্র ও স্থানীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১০১ শয্যায় উন্নীত হলে মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, জরুরি চিকিৎসা, মেডিসিন ও সার্জারিসহ বিভিন্ন স্বাস্থ্যসেবার পরিধি আরও সম্প্রসারিত হবে। এতে রোগীদের দূরবর্তী জেলা বা বিভাগীয় হাসপাতালে যাওয়ার চাপও কমে আসবে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, অফিস আদেশের অনুলিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে পাঠানো হয়েছে এবং এটি স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট ও ই-মেইলের মাধ্যমে সব কর্মকর্তাকে জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ