Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৫, ৩ জুন ২০২৫

দেশে আবারও করোনার হানা: ২৮ জনের পরীক্ষায় শনাক্ত ১৪ 

দেশে আবারও করোনার হানা: ২৮ জনের পরীক্ষায় শনাক্ত ১৪ 
ফাইল ছবি

দেশে আবারও নতুন করে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে পরীক্ষা করে ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে আশঙ্কাজনক ৫০ শতাংশে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি।

সোমবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো নিয়মিত করোনা বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭২০ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৫২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন মাত্র ১ জন।

মহামারির শুরু থেকে দেশে করোনা শনাক্তের মোট হার ১৩ দশমিক ০৫ শতাংশ। তবে সাম্প্রতিককালের হিসাবে এ হার অনেক বেশি উদ্বেগজনক।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যু এবং ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট সবচেয়ে বেশি ২৬৪ জন করে মৃত্যুর রেকর্ড গড়ে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা বজায় রাখার আহ্বান জানাচ্ছেন এবং হালকা উপসর্গ থাকলেও টেস্ট ও আইসোলেশনের পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে যাদের আগেই শ্বাসকষ্টজনিত সমস্যা আছে কিংবা বয়স্ক, তাদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার তাগিদ দিয়েছেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য