Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪:৫২, ২ মার্চ ২০২৬

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ছবি: সংগৃহীত

মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। এ ঘটনার পর ইরানের ধর্মীয় নগরী কোমে অবস্থিত ঐতিহাসিক জামকারান মসজিদের গম্বুজে প্রতিশোধের প্রতীক হিসেবে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু শোকের নয়, কঠোর জবাবেরও ইঙ্গিত বহন করছে।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, কোম শহরের জামকারান মসজিদের ওপর লাল পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ নেতার রক্তের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসলামী বিপ্লবের নেতার রক্তপাতের প্রতিশোধের প্রতীক হিসেবেই এ পতাকা ওড়ানো হয়েছে।

শিয়া ঐতিহ্যে লাল পতাকা শহীদের রক্ত এবং প্রতিশোধের অঙ্গীকারের প্রতীক হিসেবে পরিচিত। সাধারণত বড় কোনও হত্যাকাণ্ড বা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নিহত হলে এ ধরনের প্রতীকী পদক্ষেপ নেয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দেশের ভেতরে জনমত সংগঠিত করা এবং বিদেশে শত্রুদের প্রতি কঠোর বার্তা দিতেই এ উদ্যোগ।

উত্তোলন অনুষ্ঠানে মসজিদের ধর্মগুরু ও কর্মকর্তারা খামেনির প্রতিকৃতি হাতে নিয়ে শোক ও প্রতিশোধের শপথ পাঠ করেন। সেখানে উপস্থিত জনতা ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগানে মুখর হয়ে ওঠেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২০ সালের জানুয়ারিতে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পরও একই মসজিদে লাল পতাকা উত্তোলন করা হয়েছিলো। সে সময়ও এটিকে প্রতিশোধের অঙ্গীকার হিসেবে দেখা হয়েছিলো।

শনিবার তেহরানে চালানো বিমান হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। হামলায় আরও প্রায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। একই সঙ্গে ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথাও জানিয়েছে তেহরান। পরিস্থিতি ক্রমেই পূর্ণাঙ্গ আঞ্চলিক সংঘাতের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এদিকে, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশ পরিচালনার জন্য ৬৬ বছর বয়সী এক শীর্ষ ধর্মগুরুকে অন্তর্ভুক্ত করে তিন সদস্যের একটি নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে কে হবেন পরবর্তী সর্বোচ্চ নেতা—তা নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

কোমের আকাশে উড়তে থাকা লাল পতাকা তাই শুধু শোকের চিহ্ন নয়; এটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আরও বড় সংঘাতের পূর্বাভাস হিসেবেও দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত