Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৪, ৩ মার্চ ২০২৬

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
ফাইল ছবি

দীর্ঘস্থায়ী সংঘাতে আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবআলী লারিজানি।

সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, গত ৩০০ বছরে ইরান কোনও যুদ্ধের সূচনা করেনি এবং দেশটির সশস্ত্র বাহিনী আত্মরক্ষা ছাড়া কখনও আক্রমণ শুরু করেনি।

লারিজানি লেখেন, আমরা যেকোনও মূল্যে নিজেদের এবং আমাদের ছয় হাজার বছরের সভ্যতাকে দৃঢ়ভাবে রক্ষা করব এবং শত্রুদের তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবো। তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি যুদ্ধে আত্মরক্ষার পূর্ণ সক্ষমতা ইরানের রয়েছে এবং ‘অত্যাচারের বিরুদ্ধে’ দেশ অটল অবস্থানে আছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করলেও তা কীভাবে এবং কখন শেষ হবে, সে সিদ্ধান্ত নেবে ইরান। রোববার (১ মার্চ) এক্সে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে আরাঘচি বলেন, আমাদের পূর্ব ও পশ্চিমে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পরাজয়গুলো বিশ্লেষণ করার জন্য আমাদের দুই দশক সময় ছিলো। আমরা সে অভিজ্ঞতা থেকে প্রয়োজনীয় শিক্ষা নিয়েছি।

তিনি আরও দাবি করেন, তেহরানে বোমাবর্ষণ হলেও তা ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতায় বড় ধরনের প্রভাব ফেলবে না। বিকেন্দ্রীভূত ‘মোজাইক প্রতিরক্ষা’ কৌশল ইরানকে যুদ্ধের সময়, ধরন ও পরিণতি নির্ধারণে কৌশলগত সুবিধা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের শীর্ষ নেতৃত্বের এ ধরনের বক্তব্য আঞ্চলিক সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাকে আরও উসকে দিতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত