Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪২, ২ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৪৩, ২ মার্চ ২০২৬

ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, স্বস্তি নেই বাঙ্কারেও

ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, স্বস্তি নেই বাঙ্কারেও
ছবি: সংগৃহীত

ইসরায়েলের লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দশম দফার এ হামলায় ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছে যে, অনেকে আশ্রয়কেন্দ্র বা বাঙ্কারে অবস্থান নিয়েও নিরাপদ বোধ করছেন না।

বিশেষ করে অধিকৃত ওয়েস্ট ব্যাংক এলাকায় আতঙ্ক আরও বেশি দেখা গেছে। সেখানে হোম ফ্রন্ট অ্যালার্ট সিস্টেম এবং উন্নত বিমান হামলার সতর্কতা ব্যবস্থার অভাবে বাসিন্দারা বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোবার রাতের প্রথম অংশে ইরান তুলনামূলক কম হামলা চালালেও সোমবার সকাল থেকে ভারী বোমাবর্ষণের শব্দ শোনা গেছে। অনেক এলাকায় বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেলেও তা প্রতিরক্ষা ব্যবস্থার কারণে নাকি ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোববার পশ্চিম জেরুজালেমের কাছে অবস্থিত শহরের একটি সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত নয়জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ের সংঘাতের কারণে আগের তুলনায় বেশি ইসরায়েলি নাগরিককে আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে হচ্ছে। কখনও কখনও তিন ঘণ্টা পর্যন্ত বাঙ্কারে থাকতে হচ্ছে, যা দেশটির জনজীবনে বড় ধরনের মানসিক চাপ সৃষ্টি করছে।

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল উত্তেজনার ধারাবাহিকতায় আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি বাড়ছে।

সূত্র: আল জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য