Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৪০, ৭ মার্চ ২০২৬

আপডেট: ০২:৪২, ৭ মার্চ ২০২৬

এপস্টেইন নথিতে ট্রাম্পের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ

এপস্টেইন নথিতে ট্রাম্পের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে কুখ্যাত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইন–সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে প্রকাশিত নতুন নথিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিরুদ্ধে এক কিশোরীকে যৌন নির্যাতনের চেষ্টা করার অভিযোগ উঠে এসেছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও Federal Bureau of Investigation (এফবিআই) প্রকাশিত নথিতে এ তথ্য উঠে আসে। সেখানে এক অজ্ঞাত নারীর অভিযোগের উল্লেখ রয়েছে।

নথি অনুযায়ী, ওই নারীকে ২০১৯ সালে চারবার জিজ্ঞাসাবাদ করেছিলো এফবিআই। তিনি দাবি করেন, ১৯৮০-এর দশকে নিউইয়র্ক বা নিউজার্সিতে জেফরি এপস্টেইনর মাধ্যমে তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের পরিচয় হয়। সে সময় তার বয়স ছিলো আনুমানিক ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। অভিযোগে বলা হয়, ওই সময় ট্রাম্প তাকে যৌন সম্পর্কের জন্য জোর করতে চেয়েছিলেন।

তবে এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, এ নারীর অভিযোগের কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ নেই এবং এটি সম্পূর্ণ অসত্য।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সতর্ক করে জানিয়েছে, প্রকাশিত নথির কিছু অংশে ট্রাম্পকে ঘিরে মিথ্যা বা উসকানিমূলক দাবি থাকতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীনভাবে ওই নারীর অভিযোগ যাচাই করতে পারেনি। এছাড়া ২০১৯ সালের পর এফবিআই ওই নারীর সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেয়।

বিচার বিভাগের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া এক্স-এ জানানো হয়, বৃহস্পতিবার প্রকাশিত নথিগুলো মূলত ১৫টি নথির অংশ, যেগুলো আগে ভুলবশত ‘প্রতিলিপি’ হিসেবে চিহ্নিত হওয়ায় প্রকাশ করা হয়নি।

এদিকে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিরোধী ডেমোক্র্যাটরা অভিযোগ করেছে, ট্রাম্প প্রশাসন ইচ্ছাকৃতভাবে ট্রাম্প-সংক্রান্ত কিছু নথি গোপন রাখার চেষ্টা করছে।

এ প্রেক্ষিতে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের একটি কমিটি অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে সমন পাঠিয়েছে। আইনপ্রণেতারা জানতে চান, সরকার কীভাবে এপস্টিন-সংক্রান্ত এসব নথি সংরক্ষণ ও প্রকাশের বিষয়টি পরিচালনা করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সেউটা সীমান্তে ভয়াবহ অভিবাসী সংকট; নিহত বেড়ে ৫৭
এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ
একাত্তরের চেতনাকে ধারণ করেই এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল
সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, রক্তাক্ত নাসীরুদ্দিন পাটওয়ারী
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ
কোনও সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির
হরমুজে মার্কিন নিরাপত্তায় চলা দুই ট্যাংকারে ইরানের হামলা
হবিগঞ্জে হোমিওপ্যাথিক তরল পান করে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু
গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও-নাহিদের হুঁশিয়ারি
সিলেটে এনসিপির ওপর হামলার নেতৃত্বে আ.লীগ থেকে বিএনপিতে আসা বদরুল
সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভারত থেকে রাজনৈতিক তৎপরতার অনুমতি নেই হাসিনার
নয়াপল্টনে ১০ দলীয় জোটের মহাসমাবেশ ৫ আগস্ট
জুলাই আন্দোলনে বিএনপির নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা
বদলায়নি কিছুই, ঘুষখোররা আগের মতোই ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল