Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৯, ১৮ জুলাই ২০২৫

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

ট্রাম্পের ’অশ্লীল চিঠি’ জন্মদিনে পাঠিয়েছিলেন এপস্টেইনকে

ট্রাম্পের ’অশ্লীল চিঠি’ জন্মদিনে পাঠিয়েছিলেন এপস্টেইনকে
ছবি: সংগৃহীত

মার্কিন বিতর্কিত ধনকুবের ও নারী পাচারকারী জেফরি এপস্টেইনের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক আবারও আলোচনায়। এবার আলোচনার কেন্দ্রে এসেছে একটি অশ্লীল চিঠি—যা ২০০৩ সালে এপস্টেইনের ৫০তম জন্মদিনে পাঠিয়েছিলেন ট্রাম্প।

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, জন্মদিন উপলক্ষে ঘিসলেন ম্যাক্সওয়েলের উদ্যোগে তৈরি একটি বিশেষ অ্যালবামে জায়গা পেয়েছিলো এ চিঠি। সেখানে ছিলো হাতে আঁকা একজন নগ্ন নারীর ছবি ও টাইপ করা কথোপকথনের ভেতরে ট্রাম্পের স্বাক্ষরসহ বার্তা।

চিঠির শেষে লেখা ছিলো—
‘শুভ জন্মদিন—প্রতিটি দিন হোক আরেকটি চমৎকার গোপন রহস্য।’

টাইপ করা কথোপকথনে ট্রাম্প ও এপস্টেইনের মধ্যে একাধিক ইঙ্গিতপূর্ণ ও রহস্যময় বাক্য ছিলো, যেখানে দু’জনের ‘মিল’ এবং ‘অজানা কিছু’ সম্পর্কে মন্তব্য করা হয়েছে। চিঠিটি বাঁধাই করা হয়েছিলো একজন নগ্ন নারীর অবয়বে, যেখানে স্পর্শকাতর অংশে ট্রাম্পের নাম বা স্বাক্ষর ছিল বলেও দাবি করে ডব্লিউএসজে।

তবে চিঠি, আঁকা ছবি ও এসব ভাষার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন ট্রাম্প। তিনি একে ‘পুরোপুরি জাল ও ভিত্তিহীন’ দাবি করে বলেন, ‘আমি কখনও কোনো ছবি আঁকি না, কোনো নারীর অঙ্কন দূরের কথা। এটা আমার শব্দ নয়, আমার ভাষা নয়।’

তিনি ওয়াল স্ট্রিট জার্নাল, নিউজ কর্প এবং রুপার্ট মারডকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের দাবি, প্রতিবেদন প্রকাশ না করার বিষয়ে আগেই সতর্ক করেছিলেন তিনি এবং তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

এ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, সংবাদমাধ্যমকে সত্য বলা শিখতে হবে এবং অবিশ্বস্ত সূত্রের ওপর নির্ভর করা বন্ধ করতে হবে।

ডব্লিউএসজের দাবি, জন্মদিন অ্যালবামটি তৈরি করা হয়েছিল এপস্টেইনের প্রথম গ্রেফতারের আগেই এবং এটি এখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তদন্তাধীন নথিতে রয়েছে। এতে কেবল ট্রাম্প নয়, বার্তা দিয়েছেন বিলিয়নিয়ার লেসলি ওয়েক্সনার ও আইনজীবী অ্যালান ডারশোভিৎজসহ আরও পরিচিত ব্যক্তিরা।

প্রসঙ্গত, ১৯৯০ ও ২০০০ দশকের শুরুতে ট্রাম্প ও এপস্টেইনকে একসঙ্গে বহু সামাজিক অনুষ্ঠানে দেখা গেছে। এনবিসির একটি সংরক্ষিত ফুটেজে তাদের মার-এ-লাগো ক্লাবে পার্টি করতে দেখা যায়, যেখানে ঘিসলেন ম্যাক্সওয়েল ও মেলানিয়া ট্রাম্পও ছিলেন।

২০০২ সালে নিউইয়র্ক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, জেফকে ১৫ বছর ধরে চিনি। সে দারুণ লোক। সুন্দরী মেয়েদের প্রতি ওর মতো আমারও আকর্ষণ রয়েছে। জানি, ওর পছন্দের মেয়েরা অনেক সময় বয়সে কম হয়।

তবে ২০০৬ সালে এপস্টেইনের প্রথম গ্রেফতারের পর থেকে ট্রাম্প দাবি করে আসছেন, তাদের সম্পর্ক ছিন্ন হয়েছিলো। ২০১৯ সালে এপস্টেইনের দ্বিতীয়বার গ্রেফতার এবং পরবর্তীতে আত্মহত্যার পর ট্রাম্প বলেন, আমি তাকে চিনি, যেমন সবাই চেনে। কিন্তু আমি তার ভক্ত নই।

২০২৩ সালে ট্রাম্পের এক মুখপাত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, একসময় ট্রাম্প নিজেই এপস্টেইনকে মার-এ-লাগো ক্লাব থেকে নিষিদ্ধ করেছিলেন। তবে সে বিষয়ে বিস্তারিত আর কিছু প্রকাশ করা হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার