Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:১৪, ৫ ডিসেম্বর ২০২৫

মামদানির গ্রেফতারির হুমকি সত্বেও নিউ ইয়র্ক যাচ্ছেন নেতানিয়াহু

মামদানির গ্রেফতারির হুমকি সত্বেও নিউ ইয়র্ক যাচ্ছেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারির পরও নিউ ইয়র্ক সফরের ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 

গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ পরোয়ানা জারি হলেও সফর পরিকল্পনা থেকে পিছু হটছেন না তিনি।

বুধবার (৪ ডিসেম্বর) নিউ ইয়র্ক টাইমসের ডিলবুক ফোরামের এক ভার্চুয়াল আলোচনায় সফর প্রসঙ্গে প্রশ্ন করা হলে নেতানিয়াহু স্পষ্টভাবে বলেন, হ্যাঁ, আমি নিউ ইয়র্কে আসবো।

এমন ঘোষণা আসে এমন এক সময়ে, যখন সদ্য নির্বাচিত নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছেন—আইসিসির পরোয়ানা থাকা যে কোনও নেতাকে গ্রেফতারের অনুমতি দেবেন তিনি। তার এ অবস্থান ব্যাপক আন্তর্জাতিক আলোচনার জন্ম দিয়েছে।

সাক্ষাৎকারে নেতানিয়াহুকে জিজ্ঞেস করা হয়, তিনি কি মামদানির সঙ্গে দেখা করতে চান? জবাবে তিনি বলেন, যদি তিনি মত পাল্টে স্বীকার করেন যে ইসরাইলের রাষ্ট্র হিসেবে টিকে থাকার অধিকার রয়েছে, তাহলে সেটা আলোচনার জন্য ভালো একটি সূচনা হতে পারে।

গত নভেম্বরের নির্বাচনে জয়ের পর থেকেই মামদানি কঠোর অবস্থান বজায় রেখেছেন। তিনি বলেছেন, গ্রেফতারি পরোয়ানা থাকলে নিউ ইয়র্ক পুলিশকে পূর্ণ অনুমতি দেবেন—নেতানিয়াহু বা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কেউই ব্যতিক্রম নন।

নেতানিয়াহুর ঘোষণা এবং মামদানির অবস্থান ঘিরে এখন আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা দেখা দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য