Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১২, ৯ মার্চ ২০২৬

সৌদিতে ক্ষেপণাস্ত্র  হামলায় বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২

সৌদিতে ক্ষেপণাস্ত্র  হামলায় বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২
ছবি: সংগৃহীত

সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। নিহতদের একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার সৌদি আরবের আল-খার্জ গভর্নরেট এলাকার একটি আবাসিক আবাসনে এ হামলার ঘটনা ঘটে।

সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি এক বার্তায় জানায়, ক্ষেপণাস্ত্র হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুইজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। তবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিলো, তারা সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি, আল-খার্জসহ কয়েকটি এলাকায় থাকা রাডার ব্যবস্থা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

এ হামলার পরপরই আল-খার্জ এলাকায় হতাহতের খবর পাওয়া যায়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনস্যুলে ড্রোন হামলার শিকার হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এমন দেশগুলোতে হামলা চালিয়ে আসছে ইরান। এর ধারাবাহিকতায় সৌদি আরবেও বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা