Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:০৫, ৩১ আগস্ট ২০২৫

সৌদি আরবে ২০ হাজারের বেশি অবৈধ বিদেশি গ্রেফতার

সৌদি আরবে ২০ হাজারের বেশি অবৈধ বিদেশি গ্রেফতার
ছবি: সংগৃহীত

সৌদি আরবে বসবাস, কর্মক্ষেত্র ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে এক সপ্তাহে ২০ হাজার ৩১৯ জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী,

  • আবাসিক আইন লঙ্ঘন: ১২ হাজার ৮৯১ জন
  • অবৈধ সীমান্ত অতিক্রমের চেষ্টা: ৩ হাজার ৮৮৮ জন
  • শ্রম সম্পর্কিত সমস্যা: ৩ হাজার ৫৪০ জন

এছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করা ১ হাজার ২৩৮ জনের মধ্যে ৫০% ইয়েমেনি, ৪৯% ইথিওপিয়ান এবং ১% অন্যান্য দেশের নাগরিক। প্রতিবেশী দেশে পালানোর চেষ্টা করার সময় আরও ২২ জনকে আটক করা হয়েছে।

এ ছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১৬ জনকেও গ্রেফতার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ রিয়াল জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্তের শাস্তি হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের