Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫০, ১১ মার্চ ২০২৬

স্ত্রীকে ফিরে পেতে কোলকাতা হাইকোর্টে বাংলাদেশি যুবক

স্ত্রীকে ফিরে পেতে কোলকাতা হাইকোর্টে বাংলাদেশি যুবক
ছবি: সংগৃহীত

ভালোবেসে বিয়ে করলেও পারিবারিক বিরোধের কারণে স্ত্রীকে ফিরে পেতে ভারতের আদালতের দ্বারস্থ হয়েছেন বাংলাদেশের এক যুবক। নরসিংদীর বাসিন্দা ওই যুবক এখন স্ত্রীর সন্ধানে কোলকাতা হাইকোর্টে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, ওই দম্পতির নাম অরিজিৎ সাহা ও মমি সাহা। তাদের বাড়ি নরসিংদী জেলাতে। তবে তাদের পরিবারের অনেক আত্মীয় ভারতের নাগরিক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অরিজিৎ জানান, প্রায় দুই বছর প্রেমের পর তারা বিয়ে করেন। কিন্তু মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। তাই বাধ্য হয়ে তারা পালিয়ে বিয়ে করেছিলেন। পরে গত বছরের অক্টোবরে মমির বাবা–মা জোর করে তাকে সীমান্ত পার করে ভারতে আত্মীয়দের বাসায় পাঠিয়ে দেন বলে দাবি করেন তিনি।

স্ত্রীর সন্ধানে সম্প্রতি ভারতে যান অরিজিৎ। তিনি জানান, ৩ জানুয়ারি তিনি ভারতে প্রবেশ করেন এবং পরদিন স্ত্রীকে খুঁজতে বিরাটি, কোলকাতা এলাকায় যান। তার দাবি, স্ত্রী তাকে জানিয়েছিলেন যে সেখানে পলি সাহা ও উত্তম সাহা–এর বাড়িতে তাকে আটকে রাখা হয়েছে।

অরিজিৎ বলেন, বিরাটিতে গিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করলে মেয়ের পরিবারের লোকজন তাকে মারধর করে। পরে তিনি স্থানীয় নিমতা থানাতে একাধিকবার অভিযোগ জানান। কিন্তু পুলিশ তার অভিযোগ গ্রহণ করেনি বলে তিনি দাবি করেন।

পরে আইনজীবী মুকুল বিশ্বাস–এর সহায়তায় তিনি থানার কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। তবুও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি এবং অভিযোগের ভিত্তিতে মামলা বা এফআইআরও নথিভুক্ত করেনি বলে অভিযোগ করেন অরিজিৎ।

শেষ পর্যন্ত স্ত্রীকে ফিরে পেতে তিনি সোমবার ভারতের কোলকাতা হাইকোর্ট–এর দ্বারস্থ হন। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আগামী ১৭ মার্চ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা