Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩২, ১৮ মার্চ ২০২৬

রমজান পূর্ণ ৩০ দিন

চাঁদ না দেখা যাওয়ায় সৌদিতে শুক্রবার ঈদ

চাঁদ না দেখা যাওয়ায় সৌদিতে শুক্রবার ঈদ
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব-এ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ বছর রমজান মাস পূর্ণ ৩০ দিনেই শেষ হচ্ছে। ফলে দেশটিতে আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

বুধবার (১৮ মার্চ) রাতে চাঁদ দেখা সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, শাওয়ালের চাঁদ দেখা যায়নি। এ তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম খালিজ টাইমস-এ প্রকাশিত হয়েছে।

ইসলামিক চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান হলো নবম মাস এবং শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিনই উদযাপিত হয় ঈদুল ফিতর, যা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।

চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে বৃহস্পতিবার রমজানের ৩০তম দিন পূর্ণ হবে এবং শুক্রবার দেশজুড়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ঈদ উদযাপনকে ঘিরে দেশটিতে প্রস্তুতি শুরু হয়েছে।

সাধারণত সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণার ওপর ভিত্তি করে বিশ্বের অনেক দেশ ঈদের তারিখ নির্ধারণ করে থাকে। তবে ভৌগোলিক অবস্থান ও স্থানীয় চাঁদ দেখার ওপর নির্ভর করে অন্যান্য দেশে ঈদের দিন ভিন্ন হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ