Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৩, ৯ এপ্রিল ২০২৬

যুদ্ধের ছয় সপ্তাহে ৯.৫ লাখ গ্যালন কফি পান মার্কিন সেনাদের

যুদ্ধের ছয় সপ্তাহে ৯.৫ লাখ গ্যালন কফি পান মার্কিন সেনাদের
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে টানা ছয় সপ্তাহের সামরিক অভিযানে বিপুল পরিমাণ কফি পান করেছেন মার্কিন সেনারা। যুদ্ধকালীন এ অস্বাভাবিক পরিসংখ্যান তুলে ধরে নতুন করে আলোচনায় এসেছে সেনাদের দৈনন্দিন জীবনযাপন ও রসদের চিত্র।

বুধবার এক সংবাদ সম্মেলনে ড্যান কেইন, যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান, জানান—ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মার্কিন সেনারা প্রায় সাড়ে ৯ লাখ গ্যালন কফি পান করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম CBS News-এর প্রতিবেদনে বলা হয়, ‘অপারেশন এপিক ফিউরি’ নামের এ সামরিক অভিযানে অংশ নেয়া সেনাদের খাদ্য ও রসদের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন তিনি।

জেনারেল কেইনের তথ্য অনুযায়ী, যুদ্ধ চলাকালে সেনাদের জন্য ৬০ লাখেরও বেশি মিল (খাবার) সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তারা প্রায় ২০ লাখ এনার্জি ড্রিংক পান করেছেন। এছাড়া অনির্দিষ্ট পরিমাণ নিকোটিন গ্রহণের কথাও উল্লেখ করা হয়।

যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টা পর অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে কিছুটা হাস্যরসের সুরেই তিনি বলেন, আমি বলছি না যে আমাদের কোনও কিছুর প্রতি আসক্তি আছে,—তবে পরিসংখ্যান ভিন্ন গল্পই বলছে।

হিসাব অনুযায়ী, এ সাড়ে ৯ লাখ গ্যালন কফি প্রায় ৭৬ লাখ কাপের সমান—যা যুদ্ধক্ষেত্রে দীর্ঘসময় জেগে থাকা, চাপ সামলানো এবং টানা অপারেশন চালিয়ে যাওয়ার বাস্তবতাকেই সামনে নিয়ে আসে।

বিশ্লেষকদের মতে, এ পরিসংখ্যান শুধু মজার তথ্য নয়; বরং আধুনিক যুদ্ধে সৈন্যদের মানসিক ও শারীরিক চাপ, এবং সে চাপ মোকাবিলায় নির্ভরতার একটি বাস্তব চিত্রও তুলে ধরে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভালোবাসার আলিঙ্গনেই ভাঙলো স্ত্রীর ৫ পাঁজর!
আসিফের গাড়িতে গুলি, সিজেএফডির নিন্দা
কানাডায় ভিসা জালিয়াতি, অভিযুক্ত ৫ বাংলাদেশি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
কক্সবাজারে হোটেলের আগুন নিয়ন্ত্রণে, রক্ষা পেলেন ৩০০ পর্যটক
দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সাজেক খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ব্যবসায়ীদের
নালার কাজেও চাঁদাবাজি, বাড়িপ্রতি ৫০ হাজার টাকা
ভারতের এসবিআইয়ে সাইবার হামলা, তথ্য চুরির দাবি
সাজেকে গোলাগুলির পর আতঙ্ক, পর্যটনে ধস
মোদি-তারেকের বৈঠক ঘিরে আলোচনা, অপেক্ষা আনুষ্ঠানিক সূচির
চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারালেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী
যশোরে আইনজীবী সহকারী পরিচয়দানকারী ইয়াবাসহ আটক
৮১ বছরে জাতিসংঘ: মানবতার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম?
কক্সবাজারে হোটেলে আগুন, সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক
কোরআনের আয়াত তুলে মুসলিমবিদ্বেষের নিন্দা বিল ক্লিনটনের
আল-আকসার খতিবকে আটক করলো ইসরায়েল
বিশ্বে ঋণে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের