Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ৫ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:০০, ৫ এপ্রিল ২০২৬

ধ্বংস একাধিক বিমান

নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার অভিযান ব্যর্থ: ইরান

নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার অভিযান ব্যর্থ: ইরান
ছবি: সংগৃহীত

নিখোঁজ এক মার্কিন পাইলটকে উদ্ধারের উদ্দেশ্যে চালানো বিশেষ সামরিক অভিযান ব্যর্থ করে দেয়ার দাবি করেছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দফতর খাতাম আল-আম্বিয়ার মুখপাত্র রোববার (৫ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, মধ্য ইরানের ইসফাহান-এর দক্ষিণাঞ্চলে পরিচালিত এক যৌথ অভিযানে মার্কিন বাহিনীর একাধিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। নিখোঁজ পাইলটকে উদ্ধারের জন্য মার্কিন বাহিনী ইরানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলে এ সংঘাতের সূত্রপাত হয় বলে দাবি করা হয়েছে।

ইরানের দাবি অনুযায়ী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), নিয়মিত সেনাবাহিনী (আর্তেশ), বাসিজ বাহিনী এবং পুলিশ সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে যুক্তরাষ্ট্রের দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান ধ্বংস করা হয়েছে। এসব বিমান ইসফাহানের দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়ে আগুনে পুড়তে দেখা গেছে বলেও দাবি করা হয়।

ইরানি সামরিক মুখপাত্র এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘লজ্জাজনক পরাজয়’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি ১৯৮০ সালের ব্যর্থ অপারেশন ঈগল ক্ল-এর সঙ্গে বর্তমান ঘটনার তুলনা টানেন এবং এটিকে ‘ঐশ্বরিক সহায়তার ফল’ বলে বর্ণনা করেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এ অভিযানকে সফল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছে ইরান।

তবে এখন পর্যন্ত পেন্টাগন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এ ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাতকড়া ছাড়া হাসিনার ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গোপালগঞ্জে তাণ্ডব: ধ্বংস হাসপাতাল, বন্ধ বিনামূল্যে চিকিৎসা
যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর