Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ৬ এপ্রিল ২০২৬

আপডেট: ১১:০৩, ৬ এপ্রিল ২০২৬

ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: মার্কিন সিনেটর

ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: মার্কিন সিনেটর
ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক হুমকিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তার বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন দেশটির জ্যেষ্ঠ সিনেটর বার্নি স্যান্ডার্স।

রোববার (৫ এপ্রিল) আল জাজিরা-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে স্যান্ডার্স ট্রাম্পের বক্তব্যকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে বলেন, এটি এমন এক ধরনের ভাষা, যা ‘মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তির প্রলাপের মতো শোনায়’।

তিনি আরও প্রশ্ন তোলেন, ইরানের সঙ্গে উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে এমন মন্তব্য আসা কতটা দায়িত্বশীল। স্যান্ডার্স লেখেন, ‘ইরানে যুদ্ধ শুরু করার এক মাস পর প্রেসিডেন্টের কাছ থেকে এ ধরনের বক্তব্য আসছে—এটা উদ্বেগজনক।’

এ সময় তিনি মার্কিন কংগ্রেসের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান। তার ভাষায়, কংগ্রেসকে এখনই পদক্ষেপ নিতে হবে। এ যুদ্ধ বন্ধ করতে হবে।

বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান এবং আক্রমণাত্মক ভাষা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিভাজন আরও বাড়িয়ে তুলছে। বিশেষ করে ডেমোক্র্যাট শিবির থেকে এর বিরোধিতা ক্রমেই জোরালো হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের