Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৬, ৪ এপ্রিল ২০২৬

ইরানের দাবি

যুদ্ধবিমান ধ্বংসের পর উদ্ধারকারী মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত

যুদ্ধবিমান ধ্বংসের পর উদ্ধারকারী মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের আরও একটি সামরিক ক্ষতির দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের উদ্ধার করতে গিয়ে একটি মার্কিন হেলিকপ্টারও ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে।

শুক্রবার মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, এর আগে ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের দুটি উন্নত যুদ্ধবিমান ভূপাতিত করে। এর মধ্যে একটি ছিল অত্যাধুনিক F-35 Lightning II যুদ্ধবিমান। এরপর ওই এলাকার পাইলটদের উদ্ধারে পাঠানো একটি মার্কিন হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালানো হলে সেটিও ধ্বংস হয় বলে দাবি করা হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে আরও বলা হয়, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন পাইলটদের একটি গোপন ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।

তবে এসব দাবির বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ঘটনাগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরুর পর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এরই ধারাবাহিকতায় পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে এবং পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে।

বিশ্লেষকরা বলছেন, উভয় পক্ষের এমন পাল্টা দাবি ও তথ্যযুদ্ধ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে, যেখানে প্রকৃত তথ্য যাচাই করা ক্রমশ কঠিন হয়ে উঠছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন