Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫১, ১০ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৫১, ১০ এপ্রিল ২০২৬

ইসরায়েলি হামলায় ক্ষোভে ইরান

লেবাননকে একা ফেলবো না—কড়া হুঁশিয়ারি পেজেশকিয়ানের

লেবাননকে একা ফেলবো না—কড়া হুঁশিয়ারি পেজেশকিয়ানের
ফাইল ছবি

লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় বলেছেন, লেবাননের জনগণকে কখনোই একা ফেলে দেবে না তেহরান।

বুধবার (৮ এপ্রিল) ও বৃহস্পতিবার (৯ এপ্রিল) লেবাননে চালানো ইসরায়েলি হামলাকে তিনি ‘প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে আখ্যা দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম BBC-এর খবরে এ তথ্য জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়া এক্স-এ দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইসরায়েলের এ পদক্ষেপকে ‘প্রতারণা’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ ধরনের আচরণ ভবিষ্যৎ যেকোনও চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে একটি ‘বিপজ্জনক লক্ষণ’।

তিনি আরও সতর্ক করে বলেন, এ হামলা অব্যাহত থাকলে কোনও ধরনের কূটনৈতিক আলোচনা অর্থবহ হবে না। একই সঙ্গে কড়া বার্তা দিয়ে জানান, ‘আমাদের হাত এখনো ট্রিগারে আছে’—যা সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলায় লেবাননে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে দেশজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, এ বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং ইরান-ইসরায়েল মুখোমুখি অবস্থানের ঝুঁকি নতুন করে উসকে দিচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য