Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১১, ১০ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:১২, ১০ এপ্রিল ২০২৬

চাপের মুখে নতি স্বীকার

লেবাননের সঙ্গে আলোচনায় বসছে ইসরায়েল

লেবাননের সঙ্গে আলোচনায় বসছে ইসরায়েল
ফাইল ছবি

বিশ্বজুড়ে চাপ ও নিন্দার মুখে ইসরায়েল ঘোষণা দিয়েছে লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসার। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব এ আলোচনার প্রক্রিয়া শুরু করতে।

এ আলোচনার মূল লক্ষ্য হবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা এবং দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা।

নেতানিয়াহু বলেন, লেবাননের বারবার অনুরোধের প্রেক্ষিতে আমি মন্ত্রিসভাকে আলোচনার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছি। আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।

তিনি আরও উল্লেখ করেন, বৈরুত থেকে লেবাননের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আহ্বানকে ইসরায়েল ইতিবাচকভাবে গ্রহণ করছে। তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে আলোচনা শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কি না, তা এখন দেখার বিষয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের