Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪০, ১০ এপ্রিল ২০২৬

হরমুজে ডলার বাদ, ক্রিপ্টো ও ইউয়ানে টোল নিচ্ছে ইরান

হরমুজে ডলার বাদ, ক্রিপ্টো ও ইউয়ানে টোল নিচ্ছে ইরান
ছবি: সংগৃহীত

টানা ৩৮ দিনের উত্তেজনাপূর্ণ সংঘাতের পর ১৫ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর নতুন টোল আরোপ করেছে ইরান। আর এ টোল আদায়ে ডলারের বদলে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা ইউয়ান ব্যবহারের নির্দেশনা আন্তর্জাতিক বাণিজ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম The Wall Street Journal-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির পুরো সময়জুড়েই এ টোল কার্যকর থাকবে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড জাহাজগুলোকে আগাম টোল পরিশোধের নির্দেশ দিয়েছে এবং স্পষ্টভাবে জানানো হয়েছে—পরিশোধ করতে হবে ক্রিপ্টোকারেন্সি বা ইউয়ানে।

অন্যদিকে Financial Times-কে দেয়া এক ইরানি বাণিজ্য প্রতিনিধির তথ্য অনুযায়ী, প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার হারে টোল নির্ধারণ করা হয়েছে। ফলে বড় তেলবাহী সুপার ট্যাংকারগুলোর ক্ষেত্রে এ খরচ কয়েক মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে খালি জাহাজের জন্য কোনও ফি রাখা হয়নি।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের আগে জাহাজ কোম্পানিগুলোকে ইমেইলের মাধ্যমে আগাম নোটিশ দিতে হবে এবং জাহাজের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। ইরানি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনও জাহাজ প্রণালিতে প্রবেশ করতে পারবে না। একই সঙ্গে প্রবেশের আগেই টোল পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে এবং তা গ্রহণ করা হবে কেবল বিটকয়েন বা ইউয়ানে।

নিরাপত্তার কারণ দেখিয়ে জাহাজগুলোকে ইরানের উপকূল ঘেঁষে নির্ধারিত পথে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে, বিশেষ করে কাশেম ও লারেক দ্বীপপুঞ্জের মধ্যবর্তী রুট ব্যবহার করতে বলা হয়েছে। ইরানের দাবি, মিত্র দেশগুলোর জাহাজ সহজে চলাচল করতে পারলেও ‘শত্রুভাবাপন্ন’ দেশের জাহাজের ক্ষেত্রে বিলম্ব বা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

বিশ্লেষকদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে ডলারে লেনদেন এড়িয়ে বিকল্প পথ হিসেবে ক্রিপ্টোকারেন্সি ও ইউয়ানকে বেছে নিয়েছে তেহরান। এর ফলে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরতা কমানো এবং নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার কৌশল বাস্তবায়ন সহজ হবে।

আঞ্চলিক সূত্রগুলো বলছে, ইতোমধ্যে ইউয়ানে টোল আদায় শুরু হয়েছে। তবে এ নতুন ব্যবস্থা উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ বাড়াচ্ছে, কারণ এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খল ও সামুদ্রিক বাণিজ্যে সরাসরি প্রভাব ফেলতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা