Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫, ১৩ এপ্রিল ২০২৬

নৌ অবরোধ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া সতর্কবার্তা

‘ইরানকে টুইট  দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না’

‘ইরানকে টুইট  দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না’
ফাইল ছবি

হরমুজ প্রণালি ঘিরে মার্কিন নৌ-অবরোধের হুমকির জবাবে কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনও নৌ অবরোধ কার্যকর করা সম্ভব নয় এবং এমন চেষ্টা করলে যুক্তরাষ্ট্রকে ব্যর্থ হতে হবে।

রেজাই বলেন, ইরানের সশস্ত্র বাহিনী কখনোই যুক্তরাষ্ট্রকে এ ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করতে দেবে না। ইরানের সামরিক বাহিনীর কাছে এমন গুরুত্বপূর্ণ অপ্রকাশিত সক্ষমতা রয়েছে, যা যে কোনও আগ্রাসী পদক্ষেপের জবাব দিতে সক্ষম।

তার ভাষায়, 

ইরান এমন কোনও দেশ নয়, যাকে টুইট বা কাল্পনিক অবরোধ পরিকল্পনা দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হরমুজ প্রণালি ঘিরে ইরানের ওপর নৌ অবরোধ আরোপের হুমকি দেন। এর প্রেক্ষাপটে রেজাই স্মরণ করিয়ে দেন, অতীতেও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলো।

তিনি বলেন, যেভাবে হরমুজ প্রণালি খুলে দেয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়েছিলো, ঠিক তেমনি এবারও যে কোনও নৌ অবরোধ পরিকল্পনা ব্যর্থ হবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের সেন্টকম ঘোষণা দিয়েছে, ১৩ এপ্রিল থেকে ইরানি বন্দরগামী ও বন্দরত্যাগী জাহাজের ওপর অবরোধ কার্যকর করা হবে। তবে ইরান ইতোমধ্যে জানিয়েছে, হরমুজ প্রণালি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং বিদেশি সামরিক উপস্থিতি তারা উসকানি হিসেবে দেখবে। 

উল্লেখ্য, মোহসেন রেজাই দীর্ঘদিন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবসরের পর তিনি আবার দায়িত্বে ফিরে এসে বর্তমানে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীনে জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

সূত্র: সিএনএন

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা