Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৪, ১৩ এপ্রিল ২০২৬

আপডেট: ০১:০৫, ১৩ এপ্রিল ২০২৬

বাড়ছে উত্তেজনা

‘একদিনেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারি’—ট্রাম্পের নতুন হুমকি

‘একদিনেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারি’—ট্রাম্পের নতুন হুমকি
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে কড়া সামরিক হুমকি দিয়েছেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি একদিনেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারি… তাদের পুরো জ্বালানি খাত, প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সবকিছুই শেষ করে দিতে পারি।

এ মন্তব্য এমন এক সময় এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা তীব্র আকার নিয়েছে। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দিয়ে কোন জাহাজ চলবে আর কোনটি চলবে না—এ সিদ্ধান্ত নেয়ার অধিকার ইরানের নেই। তার ভাষায়, হয় প্রতিটি জাহাজ নিরাপদে চলাচল করবে, নতুবা একটিও নয়।

তিনি আরও জানান, ইরানকে তাদের পছন্দের ক্রেতাদের কাছে তেল বিক্রি করে আয় করতে দেবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ভাষায়, এটি হবে ‘সব অথবা কিছুই না’ নীতি। তিনি দাবি করেন, এ অবরোধ অনেকটা ভেনেজুয়েলার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার মতো, তবে আরও বড় পরিসরে কার্যকর হবে।

আরও পড়ুন <<>> হরমুজকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের

সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের বক্তব্য আরও আক্রমণাত্মক হয়েছে। এর আগে তিনি প্রকাশ্যে বলেছিলেন, ইরান সমঝোতায় না এলে ‘পুরো দেশ উড়িয়ে দেয়া’ হতে পারে—যা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। 

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এ বক্তব্য শুধু কূটনৈতিক চাপ নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় অস্থিরতা তৈরি করতে পারে। কারণ, হরমুজ প্রণালি বিশ্ব তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট; এখানে সামান্য বিঘ্নও আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় প্রভাব ফেলে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আশঙ্কা, এ ধরনের প্রকাশ্য যুদ্ধংদেহী বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।

সূত্র: আল-জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা