Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৭, ১৫ এপ্রিল ২০২৬

আন্দামানে ট্রলারডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

আন্দামানে ট্রলারডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
ছবি: সংগৃহীত

আন্দামান সাগরে অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ২৫০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গা শরণার্থীও রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে সংস্থা দুটি জানায়, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিলো। যাত্রাপথে আন্দামান সাগরে প্রবল ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌযানটি দুর্ঘটনার শিকার হয়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ট্রলারটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী তোলা হয়েছিলো। অতিরিক্ত যাত্রীর চাপে ভারসাম্য হারিয়ে সেটি ডুবে যায়। দুর্ঘটনার পর থেকে বহু মানুষ নিখোঁজ রয়েছেন, আর জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

স্থানীয় ও আন্তর্জাতিক উদ্ধারকারী সংস্থাগুলো নিখোঁজদের সন্ধানে কাজ করছে। তবে দুর্গম সমুদ্র এলাকা ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

মানবপাচার চক্রের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার প্রবণতা দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ। বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী ও দরিদ্র বাংলাদেশিদের টার্গেট করে এসব চক্র সক্রিয় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ অভিবাসনের পথ সংকুচিত হওয়ায় অনেকেই বাধ্য হয়ে এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রায় নামছেন। দুর্ঘটনার পর মানবপাচার রোধে উপকূলীয় নজরদারি আরও জোরদারের দাবি উঠেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!
হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ