Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৩, ১৭ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতির ঘণ্টা পেরোতেই লঙ্ঘনের অভিযোগ, লেবাননে ফের গোলাবর্ষণ

যুদ্ধবিরতির ঘণ্টা পেরোতেই লঙ্ঘনের অভিযোগ, লেবাননে ফের গোলাবর্ষণ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি শুরুর এক ঘণ্টারও কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ থামেনি।

এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, গোলাবর্ষণের পাশাপাশি ওই এলাকাগুলোতে মেশিনগান দিয়ে গুলিবর্ষণসহ ব্যাপক সামরিক তৎপরতা চালানো হচ্ছে, যা যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

শুধু স্থল হামলাই নয়, আকাশপথেও তৎপরতা অব্যাহত রয়েছে। পশ্চিম বেকা উপত্যকায় ইসরায়েলি নজরদারি বিমানের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে রাশায়া অঞ্চল এবং জাবাল আল-শাইখের পশ্চিমাংশে এসব বিমানের টহল অব্যাহত রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই এমন লঙ্ঘনের অভিযোগ পরিস্থিতিকে আবারও অস্থিতিশীল করে তুলতে পারে। এতে সংঘাত পুরোপুরি থামার সম্ভাবনা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা