Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৩, ১৭ এপ্রিল ২০২৬

লেবানন-ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

লেবানন-ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
ছবি: সংগৃহীত

লেবানন ও ইসরায়েলের মধ্যে টানা উত্তেজনা ও সংঘাতের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দুই দেশের শীর্ষ নেতার সঙ্গে সরাসরি আলোচনার পর এ যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছানো গেছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে শান্তির সম্ভাবনা তৈরি করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথকভাবে কথা বলেছেন। আলোচনায় দুই পক্ষই যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছেন।

ট্রাম্প বলেন, এ যুদ্ধবিরতি শুধু সাময়িক সংঘাত থামানোর উদ্যোগ নয়, বরং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পথ তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি জানান, গত মঙ্গলবার ওয়াশিংটনে ৩৪ বছর পর প্রথমবারের মতো লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠকে বসেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

স্থায়ী সমাধানের লক্ষ্যে ট্রাম্প তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে লেবানন ও ইসরায়েলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে বলা হয়েছে, যাতে যুদ্ধবিরতি টেকসই শান্তিতে রূপ নেয়।

সাম্প্রতিক মাসগুলোতে লেবানন-ইসরায়েল সীমান্তে হামলা-পাল্টা হামলায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছিলো। সীমান্তবর্তী বহু এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে হয়েছে এবং আন্তর্জাতিক মহল সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা প্রকাশ করছিলো।

পোস্টের শেষাংশে ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৯টি সংঘাত নিরসনে ভূমিকা রাখতে পেরে তিনি গর্বিত, আর এটি হবে তার দশম শান্তি উদ্যোগ। তার ভাষায়, চলুন, এটিও সফলভাবে সম্পন্ন করি।

বিশ্লেষকদের মতে, এ যুদ্ধবিরতি কার্যকর হলে তা শুধু লেবানন ও ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে।

সূত্র: আল-জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার