Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৩, ৯ মে ২০২৬

শনিবার শপথের প্রস্তুতি

জোটের সমর্থনে সরকার গঠনের পথে থালাপতি বিজয়

জোটের সমর্থনে সরকার গঠনের পথে থালাপতি বিজয়
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘ রাজনৈতিক নাটকীয়তা ও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, শনিবার (৯ মে) তার নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে পারে। 

থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। দলটি একাই ১০৮টি আসনে জয় পেয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আরও কয়েকটি আসনের সমর্থন দরকার ছিলো। 

পরবর্তীতে ভারতীয় জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী) এবং বিদুথালাই চিরুথাইগাল কাছি (ভিসিকে) টিভিকের প্রতি সমর্থন জানালে জোটের মোট আসন সংখ্যা দাঁড়ায় ১২০-এ। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত হয়। 

এর আগে থালাপতি বিজয় টানা দুই দিন চেন্নাই-এ রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন এবং সরকার গঠনের দাবি জানান। তবে প্রথমদিকে প্রয়োজনীয় ১১৮ বিধায়কের সমর্থনের কাগজপত্র দেখাতে না পারায় তাকে সরকার গঠনের অনুমতি দেয়া হয়নি। 

এদিকে সিপিআইয়ের রাজ্য সম্পাদক ভীরাপান্দিয়ান সাংবাদিকদের বলেন, টিভিকে একক বৃহত্তম দল। গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থে তাদের সরকার গঠনে আমরা সমর্থন দিয়েছি। সাধারণ মানুষের রায়কে সম্মান জানানো আমাদের দায়িত্ব।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিনেমা থেকে রাজনীতিতে এসে প্রথম নির্বাচনে এমন সাফল্য অর্জনের মাধ্যমে থালাপতি বিজয় দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলেন। 

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব