Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫০, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০২:৫০, ২৮ সেপ্টেম্বর ২০২৫

থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত ৩৮, আহত অর্ধশতাধিক

থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত ৩৮, আহত অর্ধশতাধিক
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) এক জনসভায় পদদলনের ঘটনায় অন্তত ৩৮ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) এ দুর্ঘটনার খবর দেশীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। কারুর জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথাম বলেছেন, আহতদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আরও কিছু আহতকে আনার চেষ্টা চলছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের অধিকাংশই বিজয়ের দলের সমর্থক ছিলেন, যারা ছয় ঘণ্টারও বেশি সময় ধরে জনসভা শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন। জনসভায় বিজয় নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে উপস্থিত হন।

পদদলনের খবর পেয়ে কারুর জেলা হাসপাতালে পৌঁছেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রাহ্মনিয়ান। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন জেলা সচিবকে পরিস্থিতি নজরদারি করার নির্দেশ দিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক্সে স্টালিন লিখেছেন, পদদলিত হওয়া লোকদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণে অনেক মানুষ অজ্ঞান হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিজয় আকস্মিকভাবে তার বক্তৃতা শেষ করেন। আহতদের দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়া হয়।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, জনসমাগম এতটাই বেশি ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় বিজয়ের দলের কর্মীরা শীর্ষ নেতাদের সতর্ক করলেও দুর্ঘটনা রোধ করা যায়নি। পরে দলের কর্মীরা পানির বোতল নিক্ষেপ করেন আহতদের সহায়তার জন্য।

পিটিআই জানিয়েছে, অ্যাম্বুলেন্স সংকটের মধ্যে পড়ে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জনসভায় প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় চেন্নাইয়ের ক্ষমতাসীন দল ডিএমকে বিজয়ের দলের অবহেলার কারণে দুর্ঘটনা ঘটেছে দাবি করেছে এবং থালাপতি বিজয়কে গ্রেফতারেরও দাবি জানিয়েছে।

এর আগে ২০ সেপ্টেম্বর টিভিকে তাদের কর্মী ও সমর্থকদের জন্য কঠোর নিরাপত্তা ও আচরণবিধি জারি করে। তাতে বলা হয়, বিজয়ের গাড়ি বা গাড়িবহর অনুসরণ বা তাকে প্রকাশ্যে বরণের আয়োজন বন্ধ রাখতে হবে। গর্ভবতী নারী, শিশু, প্রবীণ ও অসুস্থদের অনলাইনে অনুষ্ঠান দেখার পরামর্শ দেয়া হয়েছিলো।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব