Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১৬, ৩০ সেপ্টেম্বর ২০২৫

পদদলিত ৪০ জনের মৃত্যু, থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

পদদলিত ৪০ জনের মৃত্যু, থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর কারুরে ভয়াবহ পদদলনের ঘটনায় অভিনেতা ও নবগঠিত দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)–এর সভাপতি থালাপতি বিজয়সহ দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

পুলিশ জানায়, টিভিকে জনসভা আয়োজনের জন্য ১০ হাজার লোক সমাবেশের অনুমতি নিলেও উপস্থিত হয়েছিল তার দ্বিগুণের বেশি মানুষ। শর্ত ভঙ্গ ও নিরাপত্তাবিধি উপেক্ষার দায়ে বিজয়সহ বুসসি আনন্দ, নিরমল কুমার ও ভি.পি. মাথিয়ালাগানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

শনিবারের ওই জনসভায় পদদলিত হয়ে অন্তত ৪০ জন নিহত হন, যাদের মধ্যে ১৭ জন নারী ও ৯ শিশু রয়েছে। আরও ৫০ জনের বেশি আহত হয়ে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিজয়ের দেরিতে সমাবেশস্থলে পৌঁছানো এবং হঠাৎ ভিড়ের চাপ সামাল দিতে না পারায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় শোক প্রকাশ করে বিজয় এক্স-এ লিখেছেন—

এটি এমন এক যন্ত্রণা, যা ভাষায় প্রকাশ করা যায় না। প্রাণ হারানো ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি করে আর্থিক সহায়তা এবং আহতদের ২ লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব