Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৪, ১৭ মে ২০২৬

ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি

‘পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দেয়া হবে’

‘পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দেয়া হবে’
ছবি: সংগৃহীত

পাকিস্তান সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় ও সহায়তা দেয়া বন্ধ না করলে দেশটিকে ‘বিশ্ব মানচিত্র থেকে হারিয়ে যেতে হতে পারে’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

শনিবার (১৬ মে) ভারতের রাজধানী দিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘ইউনিফর্ম আনভেইলড’ শীর্ষক এক ইন্টারঅ্যাকটিভ সেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেয়া এবং ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালানো অব্যাহত রাখে, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে—তারা ভূগোলের অংশ হিসেবে টিকে থাকতে চায়, নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যেতে চায়।

ভারতের সেনাপ্রধানের এ বক্তব্যকে ইসলামাবাদের প্রতি কড়া রাজনৈতিক ও সামরিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে তার মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে। জবাবে তিনি পুনরায় পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল রয়েছে এবং দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে সেনাবাহিনী প্রস্তুত।

উল্লেখ্য, গত বছরের ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান শুরু করে। কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার জবাবে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন ‘সন্ত্রাসী অবকাঠামোতে’ নির্ভুল হামলা চালানোর দাবি করে নয়াদিল্লি।

অন্যদিকে পাকিস্তানও পাল্টা সামরিক অভিযান শুরু করে। এতে দুই দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টাব্যাপী উত্তেজনাপূর্ণ সামরিক সংঘাত চলে। পরে ১০ মে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা