Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২২, ১৫ মে ২০২৬

আপডেট: ০০:২৩, ১৫ মে ২০২৬

নিজস্ব প্রযুক্তিতে ‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তান

নিজস্ব প্রযুক্তিতে ‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তান
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক স্থল-উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’-এর সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (১৪ মে) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ পরিচালিত হয়। পরীক্ষার মূল উদ্দেশ্য ছিলো সেনাসদস্যদের অপারেশনাল দক্ষতা বৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন কারিগরি সক্ষমতা যাচাই করা।

বিবৃতিতে বলা হয়, ‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানার নির্ভুলতা এবং প্রতিকূল আবহাওয়ায় কার্যক্ষমতা আরও উন্নত করা হয়েছে। এতে আধুনিক অ্যাভিওনিক্স ও সর্বাধুনিক নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে দূরপাল্লার লক্ষ্যবস্তুতেও অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হবে এ ক্ষেপণাস্ত্র।

এ সফল উৎক্ষেপণে সন্তোষ প্রকাশ করেছেন আসিফ আলি জারদারি, শেহবাজ শরিফ এবং দেশটির সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ‘ফাতাহ’ সিরিজের ক্ষেপণাস্ত্র উন্নয়নে জড়িত বিজ্ঞানী, প্রকৌশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশংসা করেন।

এর আগে মাত্র দুই সপ্তাহ আগে পাকিস্তান সেনাবাহিনী ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। এছাড়া তারও এক সপ্তাহ আগে পাকিস্তান নৌবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তৈমুর’-এর সফল পরীক্ষা সম্পন্ন করে।

বিশ্লেষকদের মতে, ধারাবাহিক এসব সফল পরীক্ষার মাধ্যমে পাকিস্তান স্থানীয় প্রযুক্তিনির্ভর ক্ষেপণাস্ত্র কর্মসূচির সক্ষমতা আরও শক্তিশালী করছে এবং প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার বার্তা দিচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা