Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০১, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০০:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫

গত বছরের বিয়ে ৬১ লাখ দম্পতির, যা ২০২৩ সালের তুলনায় ২০.৫% কম

চীনে বিয়ের পাশাপাশি কমছে জনসংখ্যার হার

বেইজিং পরিবার গঠনে উৎসাহিত করতে সাম্প্রতিক বছরগুলোতে নানা ধরনের প্রচারণা চালিয়েছে, যার মধ্যে বিভিন্ন ভর্তুকি এবং সন্তান নিতে উৎসাহিত করা সম্পর্কিত বার্তা রয়েছে।

চীনে বিয়ের পাশাপাশি কমছে জনসংখ্যার হার
ছবি: সংগৃহীত

জন্মহার বাড়াতে নানা উদ্যোগ নেয়া সত্ত্বেও চীনে ২০২৪ সালে বিয়ের সংখ্যা এক-পঞ্চমাংশ কমে গেছে। এটিকে দেশটির চলমান জনসংখ্যাগত সংকটের সর্বশেষ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর ৬১ লাখ দম্পতি বিয়ে নিবন্ধন করেছেন, যা ২০২৩ সালের ৭৭ লাখের তুলনায় ২০.৫ শতাংশ কম।

এ সময়ের মধ্যে চীনের জনসংখ্যাও টানা তৃতীয় বছরের মতো কমে এসেছে। ২০২৩ সালে দেশটি জনসংখ্যার দিক থেকে ভারতের চেয়ে পিছিয়ে পড়ে। তাই ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ।

বয়স্ক জনগোষ্ঠীর চাপ বাড়ছে

চীনের ১.৪ বিলিয়ন জনসংখ্যার মধ্যে এখন দ্রুত বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। ২০২৪ সালের শেষে দেখা গেছে, দেশটির প্রায় এক-চতুর্থাংশ জনগণ ৬০ বছর বা তার বেশি বয়সী।

এ জনসংখ্যাগত পরিবর্তন চীনা কর্তৃপক্ষের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। কেননা দেশটি দীর্ঘদিন ধরে বিশাল কর্মশক্তির ওপর নির্ভর করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রেখেছে।

বিয়ে কমার কারণ ও প্রভাব

বেইজিং পরিবার গঠনে উৎসাহিত করতে সাম্প্রতিক বছরগুলোতে নানা ধরনের প্রচারণা চালিয়েছে, যার মধ্যে বিভিন্ন ভর্তুকি এবং সন্তান নিতে উৎসাহিত করা সম্পর্কিত বার্তা রয়েছে।

তবে বিশেষজ্ঞরা মনে করেন, উচ্চ ব্যয় - বিশেষ করে শিক্ষা ও শিশুর দেখভালের খরচ এবং নতুন গ্র্যাজুয়েটদের জন্য কঠিন কর্মসংস্থান বাজার বিয়ে ও সন্তান নেয়ার ইচ্ছাকে নিরুৎসাহিত করছে।

চীনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, যদি আমি বাবা-মায়ের ওপর নির্ভর না করি, তাহলে বাড়ি কেনার সামর্থ্য হবে না। আর বিয়েও অনেক বড় খরচ।

আরেকজন লিখেছেন, এ বছর হঠাৎ বুঝতে পারলাম, একা থাকাও মন্দ নয়। চাপ কম, নিজের উপার্জন নিজেই ব্যয় করতে পারি।

এক সন্তান নীতি থেকে তিন সন্তান নীতি

৮০-এর দশকে চীন অতিরিক্ত জনসংখ্যার আশঙ্কায় কঠোর ‘এক সন্তান নীতি’ চালু করেছিল, যা ২০১৬ সালে বাতিল করা হয়। ২০২১ সালে সরকার দম্পতিদের তিনটি সন্তান নেয়ার অনুমতি দেয়। তবে এর আগেই দেশটির জনসংখ্যা সংকটের লক্ষণগুলো স্পষ্ট হয়ে উঠেছিল।

অর্থনীতিতে প্রভাব

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে বিয়ের হার কমে যাওয়ার ফলে আগামী বছরগুলোতে পেনশন ব্যবস্থা ও জনস্বাস্থ্য খাতের ওপর চাপ আরও বাড়তে পারে।

এ পরিস্থিতির মোকাবিলায় চীন গত সেপ্টেম্বরে বহুল প্রতীক্ষিত এক ঘোষণা দেয়। যেখানে জানানো হয়, দেশটি পর্যায়ক্রমে অবসরের বয়সসীমা বাড়াবে। বর্তমানে দেশটির অবসরের বয়সসীমা ৬০ বছর, যা বিশ্বের মধ্যে সবচেয়ে কম।

সবার দেশে/এমকেজে 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার