Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৫৩, ৮ ফেব্রুয়ারি ২০২৫

চীনে ভূমিধস, নিখোঁজ ৩০

চীনে ভূমিধস, নিখোঁজ ৩০
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে শনিবার ভূমিধসে ৩০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এ খবর জানিয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশ ইবিন শহরের জিনপিং গ্রামে এ ভূমিধস হয়।

সিসিটিভি জানিয়েছে, ভূমিধসে ১০টি বাড়ি চাপা পড়েছে, ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছে এবং প্রায় ২০০ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এলাকাটিতে এখনো খণ্ড খণ্ড ভূমিধস চলায় এলাকাটি এড়িয়ে চলা উচিত বলছেন স্থানীয়রা।

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে সম্ভব সব কিছু করার, প্রাণহানি কমানোর এবং পরবর্তী পরিস্থিতি যথাযথভাবে সামলানোর নির্দেশ দিয়েছেন।

এদিকে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক অনলাইন পোস্টে জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া দুর্যোগ মোকাবেলায় ৩০ মিলিয়ন ইউয়ান (প্রায় ৪.১ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সবার দেশে/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ