Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ইলন মাস্কের ১৩তম সন্তানের মা দাবি মার্কিন লেখিকার

ইলন মাস্কের ১৩তম সন্তানের মা দাবি মার্কিন লেখিকার
অ্যাশলে সেন্ট ক্লেয়ার ও ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

ধনকুবের ইলন মাস্কের ১৩তম সন্তানের মা দাবি করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন লেখিকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার।

৩১ বছর বয়সী এ লেখিকা স্থানীয় সময় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক্স পোস্টে দাবি করেন, তার ও ইলন মাস্কের পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

পোস্টে তিনি লিখেছেন, পাঁচ মাস আগে, আমি পৃথিবীতে একটি নতুন শিশুকে স্বাগত জানিয়েছিলাম। ইলন মাস্ক হলেন শিশুর বাবা। আমাদের সন্তানের গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষার জন্য আমি আগে এটি প্রকাশ করিনি।

তিনি একটি ট্যাবলয়েট পত্রিকার নাম প্রকাশ না করে ইঙ্গিত দিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে এটি স্পষ্ট হয়ে গেছে যে ট্যাবলয়েড মিডিয়া ক্ষতি যাই হোক না কেনো, এটি করতে চায়।

তিনি বলেন, আমি আমাদের সন্তানকে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে দিতে চাই। এ কারণে আমি গণমাধ্যমকে আমাদের সন্তানের গোপনীয়তাকে সম্মান জানাতে এবং আক্রমণাত্মক প্রতিবেদন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

এদিকে, এ পোস্টের পর ব্যাপক আলোচনা শুরু হলে সেন্ট ক্লেয়ার তিন ঘণ্টা পর এক এক্স বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি প্ল্যাটফর্মটি থেকে কিছু দিন বিরতি নিতে যাচ্ছেন। তিনি লিখেছেন, আমি আমার পরিবারের সাথে সময় কাটাবো এবং কিছুদিনের জন্য লগ অফ করব।

বিষয়টি নিশ্চিত হলে এটি হবে ইলন মাস্কের ১৩তম সন্তান। টেসলা প্রতিষ্ঠাতার প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের পাঁচ সন্তান রয়েছে। পপ তারকা গ্রিমসের ঘরেও মাস্কের তিনটি সন্তান রয়েছে।

সবার দেশে/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের বিক্ষোভ
ঢাবিতে পরপর ৩ ককটেল বিস্ফোরণ
গ্যাস সরবরাহ বাড়লো জাতীয় গ্রিডে
ফ্যাসিস্ট আমলে৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
ইমরানকে ‘ধীরে ধীরে হত্যা’ করা হচ্ছে-দাবি ছেলেদের
আবারও ৫ দিনের ছুটির ফাঁদে দেশ
জিন্নাহর ছবি ছেঁড়াকে ‘মব’ বললেন ডাকসু নেতারা
ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল
পশ্চিমবঙ্গে গো-মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা
জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা
ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানের পাহাড়ে মার্কিন সেনা
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বাড়লো ৫ হাজার
চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের
বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী
একাদশে ভর্তিতে ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর
ঢাকার উত্তর-দক্ষিণে জামায়াতের বাজি সেলিম-সাদিক
ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর