হুতি হামলায় রিয়াদের সর্বোচ্চ উচ্চতার ভবন ক্ষতিগ্রস্ত
সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলায় হুতিদের হামলায় একটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনটি রিয়াদের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দফতর বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনার কয়েক ঘণ্টা পর ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সামনে আসে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিস্ফোরণের প্রভাবে শহরের আর্থিক জেলার একটি গুরুত্বপূর্ণ সুউচ্চ ভবনে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, হামলায় একটি ভবনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
কর্তৃপক্ষের বিবৃতিতে ক্ষতিগ্রস্ত ভবনটির নাম উল্লেখ করা হয়নি। তবে প্রকাশিত একটি ছবিতে রিয়াদের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দফতরের ছবি দেখা গেছে। এ কারণে ভবনটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হামলার ঘটনায় সৌদি আরবের রাজধানীর গুরুত্বপূর্ণ আর্থিক এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: দ্য টাইমস অব ইসরাইল।
সবার দেশ/কেএম




























