Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৩০, ২ মার্চ ২০২৫

ট্রেন দুর্ঘটনার দ্বিতীয় বছর

ধর্মঘট-বিক্ষোভে অচল গ্রিস

ধর্মঘট-বিক্ষোভে অচল গ্রিস
ছবি: সংগৃহীত

২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি গ্রিসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৫৭ জন নিহতের দ্বিতীয় বার্ষিকীতে ন্যায়বিচারের দাবিতে ধর্মঘট ও বিক্ষোভ করেছেন লাখ লাখ মানুষ। শান্তিপূর্ণ সমাবেশের পর শুক্রবার স্থানীয় সময় ১টা থেকে শুরু হওয়া অস্থিরতায় এথেন্স রণক্ষেত্রে পরিণত হয়। 

ধর্মঘটকারীরা গ্রিসের বিভিন্ন শহর ও নগরে সমাবেশ করেন এবং সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। সে সঙ্গে ২৪ ঘণ্টার জন্য নৌ, ট্রেন ও আকাশ যোগাযোগও বন্ধ রাখা হয়।

দুই বছর আগে গ্রিসের টেম্পি গিরিখাতের কাছে শিক্ষার্থীদের বহনকারী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে ৫৭ জন নিহত হন। নিহতদের মধ্যে ইদ্রিস আলী (৩৪) নামের এক বাংলাদেশিও ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। 

দূতাবাসের সূত্রে জানা গেছে, সম্প্রতি গ্রিক সরকার নিহতের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ কয়েক লাখ টাকা দিয়েছে। সিএনএন জানিয়েছে, দুই বছর পরও দুর্ঘটনার কারণে নিরাপত্তার যে ঘাটতি তৈরি হয়েছিল, তা পূরণ হয়নি বলে এক তদন্তে উঠে এসেছে। একটি পৃথক বিচার বিভাগীয় তদন্ত এখনো অসমাপ্ত রয়েছে এবং দুর্ঘটনায় কাউকে দোষীও সাব্যস্ত করা হয়নি।

দুর্ঘটনায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, নাবিক, ট্রেনচালক, চিকিৎসক, আইনজীবী এবং শিক্ষকসহ বিভিন্ন পেশার লোকেরা ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটে যোগ দেয়ায় সমস্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত করা হয়। সে সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো এবং থিয়েটারগুলো তাদের অনুষ্ঠান বাতিল করে। 

শুক্রবার ভোর থেকেই হাজার হাজার মানুষ এথেন্সের কেন্দ্রস্থলে সিনতাগমা স্কয়ারে জড়ো হন। তারা পার্লামেন্ট ভবনের পাশে আগুন জ্বালান। তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিলো, ‘খুনিদের সরকার’। 

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের মধ্য-ডানপন্থি সরকার ২০২৩ সালে দুর্ঘটনার পরে পুনরায় নির্বাচনে জয়লাভ করেছিলো। রাজনৈতিক দায়বদ্ধতার বিষয়ে সংসদীয় তদন্ত শুরু করতে ব্যর্থতার জন্য বারবার সমালোচনার মুখে পড়েছে তার সরকার। সূত্র : রয়টার্স।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান