Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৫, ৩০ এপ্রিল ২০২৫

অনুসন্ধানে দুদক 

আদানির বিদ্যুৎ আমদানি: ৪৮০০ কোটি টাকা কর ফাঁকি

আদানির বিদ্যুৎ আমদানি: ৪৮০০ কোটি টাকা কর ফাঁকি
ফাইল ছবি

ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ আমদানি চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পাশ কাটিয়ে শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে প্রায় ৪০ কোটি ডলার (প্রায় ৪,৮০০ কোটি টাকা) কর ফাঁকির অভিযোগ উঠেছে। 

এ অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। বুধবার (৩০ এপ্রিল) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন রাজধানীর সেগুনবাগিচায় সংবাদিকদের এ তথ্য জানান।

আক্তার হোসেন বলেন, সাবেক মুখ্যসচিব আহমদ কায়কাউস (চুক্তির সময় বিদ্যুৎ ও জ্বালানি সচিব) এনবিআরকে বাইপাস করে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের সাড়ে ৪ হাজার কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে তদন্ত চলছে। দুদকের কর্মকর্তারা প্রয়োজনীয় নথি সংগ্রহ করছেন, এবং তথ্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।[]

এনবিআরের তদন্তে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই পর্যন্ত আদানির কাছ থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে ৩৯ কোটি ৭৩ লাখ ৭১ হাজার ৪৬৭ ডলার শুল্ক ও কর ফাঁকি দেয়া হয়েছে। চুক্তির সময় সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন ছাড়াই শুল্ক অব্যাহতি দেয়া হয়, যা এনবিআরের তদন্তে স্পষ্ট।

২০১৭ সালে শেখ হাসিনার সরকার আদানির সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি করে। ভারতের ঝাড়খণ্ডে আদানির ১,৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, যা দেশের মোট চাহিদার ১০% পূরণ করে। তবে, কয়লার উচ্চ মূল্য এবং চুক্তির শর্ত নিয়ে বিতর্ক চলছে।

অন্তর্বর্তী সরকারের গঠিত একটি কমিটি এ চুক্তি পর্যালোচনা করছে। এছাড়া, আদানির বিরুদ্ধে বকেয়া ৮০ কোটি ডলার পরিশোধে চাপ এবং বিদ্যুৎ সরবরাহ কমানোর ঘটনাও সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা চুক্তি পুনর্বিবেচনা বা বাতিলের পরামর্শ দিয়েছেন, কারণ এটি জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মনে করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!