Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৩৩, ২ মে ২০২৫

হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের

ভারত দুঃসাহস দেখালে কঠোর জবাব দেয়া হবে

ভারত দুঃসাহস দেখালে কঠোর জবাব দেয়া হবে
ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে। এর মধ্যেই ভারতের সম্ভাব্য সামরিক আগ্রাসনের জবাবে ‘দৃঢ় ও কঠোর’ প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির।

ট্যাংকের ওপর দাঁড়িয়ে হুঁশিয়ারি

বৃহস্পতিবার (১ মে) পাঞ্জাবের ঝিলামে ‘হ্যামার স্ট্রাইক’ সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে মুনির দৃঢ়তার সঙ্গে বলেন, কোনও অস্পষ্টতা নেই—ভারতের যেকোনও সামরিক দুঃসাহসে দৃঢ়, দ্রুত ও কঠোর জবাব দেয়া হবে।

তিনি আরও বলেন, পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতায় বিশ্বাসী, তবে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।

পাকিস্তানি সেনাদের হাই এলার্ট

জিও নিউজ ও ডনের খবরে বলা হয়, মহড়ায় মংলা স্ট্রাইক কর্পসসহ ভারী অস্ত্র, ট্যাংক ও কামান মোতায়েন করা হয়। সেনাপ্রধান মুনির সরাসরি সেনাদের প্রশংসা করে বলেন, তাদের মনোবল ও প্রস্তুতি পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে অটুট রাখবে।

পাকিস্তান যুদ্ধ শুরু করবে না, তবে পাল্টা আঘাত দেবে—পররাষ্ট্রমন্ত্রী

এদিন এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান আগে থেকে যুদ্ধ শুরু করবে না। তবে ভারত যদি আগ্রাসন চালায়, আমরা শক্তভাবে জবাব দেবো।

তিনি আরও বলেন, বিশ্বনেতারা সংযম দেখানোর আহ্বান জানালেও, ভারত উল্টো রাজনৈতিক উদ্দেশ্যে কাশ্মীর ইস্যুতে উত্তেজনা ছড়াচ্ছে, যা পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে হুমকিতে ফেলছে।

গত ২২ এপ্রিল পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। ভারত পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তোলে। এরপর দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েন বাড়ে। ভারত সিন্ধু চুক্তি ও সীমান্ত বন্ধের মতো পদক্ষেপ নেয়, পাল্টা পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করে।

দুই দেশের কৌশলগত অবস্থান এখন এমন এক বিন্দুতে পৌঁছেছে, যেখানে একটি ভুল বোঝাবুঝিও পরিণত হতে পারে সামরিক সংঘাতে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা