Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ২০ জুন ২০২৫

‘প্যান্ডোরার বাক্স’ খুলে দেবে ক্রেমলিন

খামেনিকে হত্যা চেষ্টার পরিণতি হবে ভয়াবহ: রাশিয়া

খামেনিকে হত্যা চেষ্টার পরিণতি হবে ভয়াবহ: রাশিয়া
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কোনও চেষ্টা করলে এর পরিণতি হবে ভয়াবহ—এ হুঁশিয়ারি দিলো রাশিয়া। শুক্রবার (২০ জুন) স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুক্তরাষ্ট্রের মদদে যদি ইসরায়েল খামেনিকে হত্যার চেষ্টা করে, তাহলে রাশিয়া অত্যন্ত নেতিবাচক প্রতিক্রিয়া জানাবে। আমরা এর ঘোরতর বিরোধিতা করবো।

পেসকভ বলেন, এ ধরনের পদক্ষেপ ইরানের ভেতরে উগ্রবাদ ও বিশৃঙ্খলা ছড়াবে। যারা এমন পরিকল্পনা করছে, তাদের বোঝা উচিত এর ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে।

তিনি আরও যোগ করেন, ইরানে সরকার পরিবর্তন হবে—এমন চিন্তা অবাস্তব এবং এ বিষয়ে আলোচনা করাটাও অনুচিত।

বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরায়েল উত্তেজনা নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এটাই এখন পর্যন্ত সবচেয়ে জোরালো বক্তব্য। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন সহায়তার পর মস্কো-তেহরান সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে।

এদিকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো নিয়ে যুক্তরাষ্ট্র এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন—যুক্তরাষ্ট্র ইরান-ইসরায়েল সংঘাতে সরাসরি জড়াবে কি না।

সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প গোপনে ইরানে সামরিক হামলার পরিকল্পনায় সম্মতি দিয়েছেন, যদিও এখনো চূড়ান্ত আদেশ দেননি।

বিশ্বব্যাপী এ উত্তেজনার মধ্যে রাশিয়ার এমন হুঁশিয়ারি মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প