Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৩, ১৯ জুন ২০২৫

ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলায় দিশেহারা ইসরায়েল

ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলায় দিশেহারা ইসরায়েল
ছবি: সংগৃহীত

ইরান এবার ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এএফপি জানায়, ‘ফাত্তাহ’ নামের এ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আঘাত হেনেছে।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের আকস্মিক বিমান হামলায়। ওইদিন ইসরায়েল ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে হামলা চালায়। এর জবাবে ইরানও প্রতিশোধ হিসেবে শত শত ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করে।

এই হামলা-পাল্টা হামলার মধ্য দিয়ে ইরান-ইসরায়েল দ্বন্দ্ব এখন সরাসরি যুদ্ধের রূপ নিয়েছে। টানা ছয়দিন ধরে দুই দেশের মধ্যে চলছে তীব্র সংঘর্ষ, যাতে উভয় পক্ষেই বহু হতাহতের ঘটনা ঘটেছে এবং বিপুল সামরিক ও বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। পরিস্থিতি দ্রুত অবনতি ঘটায় গোটা মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে অস্থিরতা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ