Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৯, ১৮ জুন ২০২৫

প্রাণে বাঁচতে তেল আবিব ও হাইফা ছাড়ুন: ইসরায়েলি জনগণকে ইরান

প্রাণে বাঁচতে তেল আবিব ও হাইফা ছাড়ুন: ইসরায়েলি জনগণকে ইরান
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সাধারণ জনগণের প্রতি সরাসরি সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মোসাভি এক ভিডিও বার্তায় ইসরায়েলি নাগরিকদের উদ্দেশে বলেন, প্রাণ বাঁচাতে হলে এখনই তেল আবিব ও হাইফা শহর খালি করুন।

ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যমগুলোতে এ ভিডিও বার্তাটি সম্প্রচার করা হয়। বার্তায় মোসাভি বলেন, এখন পর্যন্ত ইরানের সব সামরিক পদক্ষেপ ছিলো কেবলমাত্র প্রতিরোধমূলক ও সতর্কতামূলক। কিন্তু শিগগিরই একটি পূর্ণমাত্রার শাস্তিমূলক অভিযান চালানো হবে।

ইরানের এ ঘোষণার পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আল জাজিরা জানিয়েছে, ইরান ইতোমধ্যেই ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া ইরানি হামলায় অন্তত ২৪ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। তবে ইসরায়লের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এ পরিস্থিতিতে ইসরাইলি জনগণের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিভিন্ন শহরে জরুরি আশ্রয়কেন্দ্র খুলে দেয়া হয়েছে, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন, ইরান-ইসরাইল দ্বন্দ্ব এখন সরাসরি যুদ্ধের পর্যায়ে পৌঁছে যাচ্ছে, যার পরিণতি হতে পারে ভয়াবহ এক যুদ্ধ, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার