Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩০, ২৭ জুলাই ২০২৫

হঠাৎ ধসে গেলো রাস্তা, গর্তে পড়লো চলন্ত গাড়ি

হঠাৎ ধসে গেলো রাস্তা, গর্তে পড়লো চলন্ত গাড়ি
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে হঠাৎ রাস্তা ধসে বিশাল একটি গর্ত (সিঙ্কহোল) তৈরি হয় এবং সে গর্তে গিয়ে পড়ে চলন্ত একটি গাড়ি। শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে মাউন্টব্যাটেন রোড ও নিকোল হাইওয়ের সংযোগস্থলের কাছে এ ভয়াবহ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তানজং কাটং রোড সাউথ বরাবর রাস্তার একটি অংশ হঠাৎ দেবে গিয়ে পানিতে ভরা গভীর গর্ত তৈরি হয়। ঠিক সে সময় একটি গাড়ি গর্তের দিকে এগিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তাতে পড়ে যায়। গাড়িটিতে থাকা নারী চালক গুরুতর আহত হন।

জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাকে দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করে তান টক সেং হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্র জানায়, তার আঘাত গুরুতর হলেও বর্তমানে তিনি স্থিতিশীল আছেন।

ঘটনার তদন্ত শুরু করেছে সিঙ্গাপুরের পাবলিক ইউটিলিটিস বোর্ড (পিইউবি) এবং ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (এলটিএ)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচে পাইপ ফেটে যাওয়া বা দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে রাস্তা ধসে সিঙ্কহোল তৈরি হয়েছে।

ঘটনার পর রাস্তাটির ওই অংশ বন্ধ করে দেয়া হয়েছে এবং মেরামতকাজ শুরু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জনসাধারণকে এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। এ ঘটনার পর সিঙ্গাপুরের সড়ক অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ দ্রুত কারণ উদঘাটন করে প্রতিকারমূলক ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব