Sobar Desh | সবার দেশ আবু ইউসুফ


প্রকাশিত: ০৬:০৩, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৬:০৩, ২০ ফেব্রুয়ারি ২০২৬

সূর্য উঠেছে, আলো কতদূর?

সূর্য উঠেছে, আলো কতদূর?
ছবি: সবার দেশ

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অভিষেক নিঃসন্দেহে দেশের এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, আন্দোলন-সংগ্রাম এবং নির্বাচনোত্তর নাটকীয়তার পর এ রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ শুধু ব্যক্তি তারেক রহমানের জন্য নয়, বরং জিয়া পরিবারের রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতারও একটি নতুন অধ্যায়।

বাংলাদেশের খেটে খাওয়া মানুষ ও মধ্যবিত্ত শিক্ষিত সমাজের এক বড় অংশের আবেগ জড়িয়ে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–এর ঘোষিত স্বাধীনতার বার্তা, তার সংগঠক দক্ষতা ও রাষ্ট্রগঠনের প্রচেষ্টার সঙ্গে। একইভাবে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–র দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও আপসহীন অবস্থান তাকে এক বিশেষ শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত করেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় তাই কেবল বর্তমান নেতৃত্বের ক্যারিশমার ফল নয়; বরং অতীতের ত্যাগ, সংগ্রাম ও স্মৃতির রাজনৈতিক পুনরুত্থানও বটে।

রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর দলীয় সংসদীয় কমিটির প্রথম অধিবেশনেই প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিদের ট্যাক্স-ফ্রি গাড়ি ও সরকারি প্লট না নেয়ার ঘোষণা দিয়ে একটি শক্ত বার্তা দিয়েছেন। রাষ্ট্রীয় ব্যয়ের সংস্কৃতি বদলাতে চাইলে প্রতীকী সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ—এটি তিনি বুঝেছেন বলেই মনে হয়। পরদিনই নিজের গাড়িবহর ছোট করা, সাধারণ ট্রাফিক ব্যাহত না করার নির্দেশ এবং সরকারি বিলাসবহুল গাড়ি ব্যবহার না করার সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে স্বস্তির বার্তা পৌঁছে দিয়েছে। রাজনীতিতে আচরণই বার্তা—এ উপলব্ধির ইতিবাচক ইঙ্গিত এখানেই।

তবে সরকারের সামগ্রিক চিত্রে একই রকম সংযম ও পরিপক্বতা দেখা যাচ্ছে কি? সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল ইসলামের চাঁদাবাজি প্রসঙ্গ নিয়ে বিতর্কিত মন্তব্য জনমনে প্রশ্ন তুলেছে—সরকার কি সত্যিই অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সে যাবে, নাকি ভাষাগত ফাঁকফোকরে দায় এড়াবে? একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ–এর জুলাই সনদ ও গণভোট বিষয়ক নেতিবাচক মন্তব্য জনমনে নতুন সরকারের প্রতি বিরূপ মনোভাবের জন্ম দিয়েছে। একটি নতুন সরকারের শুরুতে ঐক্যের ভাষা প্রত্যাশিত হলেও, বিভাজনমূলক ইঙ্গিত রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা বাড়ায়।

আবার ক্রীড়াঙ্গনে নীতিগত সিদ্ধান্ত নিয়ে আমিনুল হকের প্রকাশভঙ্গিও সমালোচনার জন্ম দিয়েছে। একটি সরকার কেবল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জনপ্রিয়তায় টিকে থাকে না; টিমের প্রতিটি সদস্যের আচরণেই সরকারের চরিত্র প্রতিফলিত হয়।

আরও পড়ুন <<>> গণরায়ের ঐতিহাসিক প্রত্যাবর্তন

রাজনীতিতে প্রায়ই বলা হয়, ‘Morning shows the day।’ সকালের সূর্য যেমন দিনের আভাস দেয়, তেমনি ক্ষমতার প্রথম দিনগুলোর সিদ্ধান্তই সরকারের আগামী পথরেখা নির্ধারণ করে। তারেক রহমান যদি সত্যিই জনবান্ধব ও ব্যয়সচেতন শাসনের সূচনা করতে চান, তবে তাকে একটি দক্ষ, নীতিবান ও দায়িত্বশীল টিম গড়ে তুলতে হবে। একা কোনও নেতা ফুটবল ঈশ্বর ম্যারাডোনার কথিত ‘ঈশ্বরের হাতে গোল’ করতে পারেন না; প্রয়োজন সমন্বিত কৌশল, শৃঙ্খলা ও নৈতিক দৃঢ়তা।

আগামী পাঁচ বছর তাই কেবল ব্যক্তিনির্ভর জনপ্রিয়তার পরীক্ষা নয়; এটি হবে প্রাতিষ্ঠানিক সংস্কার, দলীয় সংস্কৃতি পরিবর্তন এবং প্রশাসনিক স্বচ্ছতার বাস্তব পরীক্ষার সময়। সূর্য উঠেছে—এ কথা মানা যায়। এখন প্রশ্ন, সে সূর্যের আলো কি কেবল প্রতীকেই সীমাবদ্ধ থাকবে, নাকি রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে পৌঁছে জনগণের জীবনে প্রকৃত পরিবর্তন আনবে? ইতিহাস তার উত্তর সংরক্ষণ করে রাখবে, তবে দায়িত্ব বর্তমানের হাতেই।

২০ ফেব্রয়ারি ২০২৬
সম্পাদক

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার