Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

১৬ হাজার বাস্তুচ্যুত

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, নিহত ৫৯

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, নিহত ৫৯
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ‘গেজানি’-র আঘাতে অন্তত ৫৯ জন নিহত এবং ১৬,৪২৮ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আহত হয়েছেন ৮০৪ জন, আর মোট ৪ লাখ ২৩,৯৮৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটি চলতি বছরে মাদাগাস্কারে আঘাত হানা দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড়।

মাদাগাস্কারের জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো (BNGRC) জানিয়েছে, এখনো ১৫ জন নিখোঁজ। জাতিসংঘের মানবিক সহায়তা কার্যালয়ের তথ্য অনুযায়ী, মাত্র ১০ দিন আগে আরেকটি ট্রপিক্যাল সাইক্লোন ফাইটিয়া আঘাত করেছিলো; সেখানে ১৪ জন নিহত ও ৩১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিলো।

ঘূর্ণিঝড় গেজানি সর্বোচ্চ শক্তিতে থাকাকালে ঘণ্টায় প্রায় ১৮৫ কিমি বেগে স্থায়ী দমকা হাওয়া বইছিলো, যা কখনও ২৭০ কিমি পর্যন্ত পৌঁছায়। এই বাতাসে ঘরের টিনের ছাউনি উড়ে যায় এবং বড় বড় গাছ উপড়ে পড়ে। গেজানি মাদাগাস্কার অতিক্রম করে মোজাম্বিক চ্যানেল পেরিয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়েছিল। দক্ষিণ মোজাম্বিক উপকূলে ঘণ্টায় প্রবল বাতাসের সঙ্গে ১০ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি আবার পূর্ব দিকে ফিরে আসছে এবং সোমবার দক্ষিণ-পশ্চিম মাদাগাস্কারের আম্পানিহি জেলায় দ্বিতীয়বার আঘাত হানতে পারে। ওই এলাকায় ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য